চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রম হুমকিতে, জাতিসংঘের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ পরিচালিত ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ গুরুতর আর্থিক সংকটে ভেঙে পড়ার মুখে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি জরুরি ভিত্তিতে ১০ কোটি ডলারের তহবিল ঘাটতি পূরণের আহ্বান জানিয়েছেন।

আজ (১ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের এক বিশেষ বৈঠকে গুতেরেস বলেন, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আরোপিত বিধিনিষেধ এবং তীব্র অর্থসংকটের কারণে সংস্থাটির কার্যক্রম চালিয়ে যাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। যদিয়ও বর্তমানে ইউএনআরডব্লিউএ গাজা, পশ্চিম তীর, লেবানন, জর্ডান ও সিরিয়ায় বসবাসরত প্রায় ২৬ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে খাদ্য সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা প্রদান করছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ইউএনআরডব্লিউএর কয়েকজন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সংস্থাটির জন্য অর্থায়ন স্থগিত করে। পরে সুইডেনসহ আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নেয়। যদিও তদন্ত শেষে বেশিরভাগ দেশ পুনরায় অনুদান দেওয়া শুরু করেছে, তবুও বড় দাতা দেশগুলোর সহায়তা কমে যাওয়ায় সংস্থাটি এখন বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে।

Banglabid

গুতেরেস বলেন, সদস্য রাষ্ট্রগুলোর জরুরি আর্থিক সহায়তা ছাড়া ইউএনআরডব্লিউএর কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে না। সংস্থাটিকে দুর্বল করতে অপপ্রচার, কুৎসা রটনা এবং বিভিন্ন কূটনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ইউএনআরডব্লিউএর ৩৯০ জন কর্মী নিহত হয়েছেন। পাশাপাশি ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও এ সময় এক হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

অর্থসংকট মোকাবেলায় ইউএনআরডব্লিউএ ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। সংস্থাটি সেবার সময় ২০ শতাংশ কমিয়েছে এবং স্থানীয় কর্মীদের বেতনও হ্রাস করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘফিলিস্তিনিশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র

পরবর্তী

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

পরবর্তী

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT