চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই থেকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন

আবেদনকারীদের জন্য বাড়ছে কঠোরতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন প্রক্রিয়ায় নতুন পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। জুলাই মাস থেকে কার্যকর হওয়া একাধিক নীতিগত পরিবর্তনের ফলে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর হতে পারে। বিশেষ করে আবেদনপত্রে সামান্য ত্রুটিও আবেদন বাতিলের কারণ হতে পারে বলে সতর্ক করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

বুধবার ১ জুলাই এর ভিসা বুলেটিন অনুযায়ী, উচ্চ চাহিদাসম্পন্ন কয়েকটি কর্মসংস্থানভিত্তিক অভিবাসী ভিসা ক্যাটাগরিতে চলতি অর্থবছরের বার্ষিক কোটা ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে ভারতের জন্য ইবি-২ (এমপ্লয়মেন্ট-বেসড সেকেন্ড প্রেফারেন্স) এবং ইবি-5 (ইনভেস্টর) ক্যাটাগরির ভিসা চলতি অর্থবছরের বাকি সময়ের জন্য আর উপলব্ধ থাকবে না। ফলে আগামী অক্টোবরের আগে এসব ক্যাটাগরিতে নতুন গ্রিন কার্ড অনুমোদনের সুযোগ থাকছে না।

এদিকে, ইউ এস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এখন থেকে ফাইনাল অ্যাকশন ডেটস চার্ট ব্যবহার করে নির্ধারণ করবে কে অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস-এর জন্য আবেদন করতে পারবেন। এর ফলে অনেক আবেদনকারী নির্ধারিত সময়সীমার বাইরে চলে যেতে পারেন এবং আবেদন জমা দেওয়ার সুযোগ হারাতে পারেন। আগামী ১০ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম অনুযায়ী, কোনো আবেদনপত্রে বৈধ স্বাক্ষর না থাকলে সেটি সরাসরি বাতিল করা হতে পারে। এমনকি আবেদনটি পূর্বে গ্রহণ করা হলেও তা বাতিলের আওতায় পড়বে। এ ক্ষেত্রে আবেদন ফি ফেরত দেওয়া হবে না এবং আবেদনকারীকে নতুন করে সম্পূর্ণ প্রক্রিয়া শুরু করতে হবে।

Banglabid

এর আগে মে মাসে জারি করা একটি নীতিগত নির্দেশনায় ট্রাম্প প্রশাসন জানায়, অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস একটি ডিস্ক্রিশনারি বা বিবেচনাধীণ প্রক্রিয়া। অর্থাৎ, আবেদনকারী মৌলিক সব যোগ্যতা পূরণ করলেও চূড়ান্ত অনুমোদন সংশ্লিষ্ট কর্মকর্তার বিবেচনার ওপর নির্ভর করবে। অভিবাসন আইনজীবীদের মতে, এ পরিবর্তনের ফলে আবেদনকারীদের অনিশ্চয়তা আরও বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সীমিত ভিসা সংখ্যা, উচ্চ চাহিদা এবং দীর্ঘদিনের ব্যাকলগ সামাল দিতেই এসব পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে অনেক আবেদনকারীকে গ্রিন কার্ডের জন্য কয়েক বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

নতুন বিধিনিষেধগুলো চলতি অর্থবছরের শেষ দিন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এরপর নতুন অর্থবছরে নতুন ভিসা কোটা চালু হলে কিছু ক্যাটাগরিতে আবার আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হতে পারে। তবে ততদিন পর্যন্ত গ্রিন কার্ড আবেদনকারীদের আবেদনপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুত ও জমা দেওয়ার পরামর্শ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসী ভিসাইউএসসিআইএসনীতিতে পরিবর্তনযুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডসিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT