চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকা অ্যাটাক’-এর সাফল্যকেও ছাড়িয়ে যাবে ‘ডু অর ডাই’

মিতুল আহমেদমিতুল আহমেদ
৫:০৮ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
ঢাকা অ্যাটাকের পর ডু অর ডাই নিয়ে ফিরছেন দীপঙ্কর

‘ঢাকা অ্যাটাক’-এর অভাবনীয় সাফল্যের পর এবার নিজের দ্বিতীয় সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন দীপঙ্কর দীপন। আর দ্বিতীয় সিনেমার বিষয়বস্তু হিসেবে বেছে নিলেন বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের অজানা অধ্যায়ের একটি অংশ ‘অপারেশন কিলো ফ্লাইট’কে। যে অবিশ্বাস্য ও দুঃসাহসিক অপারেশনটি ১৯৭১ সালের ৩ ডিসেম্বর DHC3-OTTER বিমানের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম(বীর উত্তম)-এর নেতৃত্বে পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম বিমানযুদ্ধ হিসেবে পরিচিত। মূলত ‘ডু অর ডাই’ সিনেমাটি বিমানের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম(বীর উত্তম)-এর বায়োপিক।

নতুন ছবির ঘোষণা দিতে বুধবার দুপুর সাড়ে এগারোটায় রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের এক সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতা দীপঙ্কর দীপন। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি। এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন যাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘ডু অর ডাই’-এর কাহিনীচিত্র অর্থ্যাৎ DHC3-OTTER বিমানের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম(বীর উত্তম)।

ঢাকা অ্যাটাকের পর ডু অর ডাই নিয়ে ফিরছেন দীপঙ্করইতিহাসের অজানা অধ্যায় ‘অপারেশন কিলো ফ্লাইট’। মুক্তিযুদ্ধকালিন সময়ে বিমান বাহিনীর এই অপারেশন মহা গুরুত্বের। অথচ বর্তমান প্রজন্ম বিমান বাহিনীর কয়েকজন দুঃসাহসীক অপরাজেয় বাঙালি যোদ্ধার ত্যাগের খবর জানেনই না। ‘অপারেশন কিলো ফ্লাইট’ কী, এই বিষয়ে ‘ডু অর ডাই’ টিম শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে জানতে চেয়েছিলো। কিন্তু একজন মানুষও উত্তর দিতে পারেননি। কেউ শুনেওনি কখনো। অথচ মুক্তিযুদ্ধকালীন সময়ে ‘অপারেশন কিলো ফ্লাইট’ ছিলো এক দুঃসাহসীক অভিযানের নাম। যার নেতৃত্বে ছিলেন শামসুল আলম(বীর উত্তম)।

কেমন হবে ‘ডু অর ডাই’, দেশে নির্মিত অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাগুলোর মতোই অবাণিজ্যিক হবে, নাকি ভিন্ন কিছু থাকবে? নির্মাতা জানতেন, এমন প্রশ্ন আসাটা স্বাভাবিক। তাই হয়তো সিনেমার আদ্যোপান্ত গুছিয়ে প্রজেকশানের মাধ্যমে সমস্ত প্রশ্ন আর উত্তরের পসরা সাজিয়ে প্রেজেন্টেশনে বসেছিলেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের উদ্দেশ্যে ‘ডু অর ডাই’-এর প্রি-প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট-প্রোডাকশনের ভাবনাগুলোও শেয়ার করেছেন সাবলীলভাবে। জানিয়েছেন,বাংলাদেশের প্রথম এয়ার ক্রাফট অপারেশন মুভি হতে যাচ্ছে ‘ডু অর ডাই’। আর এই সিনেমাটি ‘ঢাকা অ্যাটাক’-এর মতোই বাণিজ্যিক সফলতার লক্ষ্যেই নির্মাণ হতে চলেছে।

ঢাকা অ্যাটাকের পর ডু অর ডাই নিয়ে ফিরছেন দীপঙ্করমুক্তিযুদ্ধের সিনেমার কি বাণিজ্যসফল হওয়ার সুযোগ রয়েছে? কী জন্য সফল হবে ‘ডু অর ডাই’, কেনোই বা এমন প্লট বেছে নিলেন নির্মাতা? এমন প্রশ্নেরও ব্যাখ্যা রয়েছে নির্মাতার প্রেজেন্টেশনে। জানালেন, আমি জানি আড়াই ঘন্টা সিনেমা হলে দর্শককে ধরে রাখতে হলে সেই সিনেমায় কী কী রাখা প্রয়োজন। আর সব উপাদানই থাকবে ‘ডু অর ডাই’ ছবিতে। শামসুল আলমের জীবনের তিনটি ধাপ সিনেমায় উঠে আসবে। প্রথম ধাপে শামসুল আলম বেশ রোমান্টিক, গায়ক এবং স্মার্ট এয়ারফোর্স অফিসার। যাকে দেখে মেয়েরা টোপটাপ প্রেমে পড়ে যেত। পরের ধাপে তিনি সর্বস্ব ত্যাগী অমানবিক অত্যাচার সহ্য করা একজন দেশপ্রেমিক বাঙালি। তার পরের ধাপে মিশন সুইসাইডে যাওয়া একজন সাহসী দক্ষ পাইলট। তার নিজ হাতে লেখা অপ্রকাশিত জীবনী আমাকে অনুপ্রাণিত করেছে এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে। আর বাণিজ্য সফল ছবিতে যা যা লাগে, তার সবকিছুই ‘ডু অর ডাই’ সিনেমায় আছে।

এক নজরে ‘ডু অর ডাই’-এর বিস্তারিত-
বর্তমান অবস্থা: চলচ্চিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে জোরেসোরে। যেহেতু সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে, ফলে নির্মাতাকে ইতিহাসের দিকটি সুতীক্ষ্নভাবে নজর রাখতে হচ্ছে। আর এরজন্য গভীর রিসার্চ, তৎকালীন সময়ে যুদ্ধের সঙ্গে জড়িত মানুষদের সাক্ষাৎকার, চরিত্র, লোকেশন রেকির মতো ঘটনাগুলো নিয়ে ব্যস্ত থাকবে পুরো ‘ডু অর ডাই’টিম।

Reneta

শুটিং কবে থেকে?: প্রি-প্রোডাকশনের কাজ গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষের দিকে শুটিংয়ে নামবে ‘ডু অর ডাই’ টিম।

কোথায় শুট হবে ‘ডু অর ডাই’ সিনেমার?: সিনেমার কাহিনী যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তাই কাহিনীর বিস্তারও ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। নির্মাতা প্রত্যাশা করছেন, সব ঠিক থাকলে এই তিন দেশেই তিনি শুটিং করতে প্রস্তুত।

‘ডু অর ডাই’-এর চরিত্রাভিনেতা কারা?: ‘ডু অর ডাই’-এর যাত্রা কেবল শুরু। বিশাল পরিসরে একটি দুর্দান্ত সিনেমা উপহার দিতে উদগ্রীব নির্মাতা। এই ছবিতে দেশ-বিদেশের তারকা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে নতুনদেরও সম্মিলন ঘটাতে চান তিনি। দেশের প্রথম সারির অভিনেতা ছাড়াও এই ছবিতে বলিউডের তারকাদেরকেও দেখা যাবে বলে আগাম ঘোষণা দিলেন দীপঙ্কর দীপন। গানের ক্ষেত্রে দেশী শিল্পীদের প্রাধান্য থাকবে।

‘ডু অর ডাই’-এ প্রযুক্তির ব্যবহার: বিশাল পরিসরে নির্মাণ হতে যাচ্ছে ‘ডু অর ডাই’। আর এই ছবির জন্য বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির আশ্রয় নিতে চান নির্মাতা। ভিএফএক্সসহ হলিউড বলিউডের সিনেমায় এ ধরনের সিনেমায় যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়, এই ছবিতেও থাকবে তার ব্যবহার।

মুক্তি: বাংলাদেশের প্রথম এয়ার ক্রাফট অপারেশন মুভি ‘ডু অর ডাই’ দেখতে হলে অপেক্ষা করতে হবে আগামি বছর পর্যন্ত। কারণ সিনেমাটি মুক্তি পাবে ২০১৯ সালে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডু অর ডাইঢাকা অ্যাটাকদীপঙ্কর দীপন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬

শেষ হয়েও হচ্ছে না শেষ ‘মানি হেইস্ট’!

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দাবি অযৌক্তিক: ইরান

মে ১১, ২০২৬

নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

মে ১১, ২০২৬

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT