প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে এগিয়ে যাচ্ছিলেন ডাবলের দিকে। খুব নিকটে গিয়ে সীমানার কাছাকাছি ক্যাচ দিলেন নাহিদুল ইসলাম। ১৭৫ রানে ফিরতে হল সাজঘরে।
সিলেট একাডেমি মাঠে ঢাকার বিপক্ষে অসাধারণ ইনিংসটি খেলেন খুলনার অফস্পিনিং অলরাউন্ডার।
নাহিদুলের সেঞ্চুরির আগে ৬৭ রানের ইনিংস খেলে আউট হন মেহেদী হাসান মিরাজ। লোয়ার মিডলঅর্ডার দুই ব্যাটারের প্রতিরোধে ৪১৯ রানে শেষ হয়েছে খুলনার প্রথম ইনিংস।
জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলছে। প্রথমদিন শেষে খুলনার সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৩১। নাহিদুল ও মিরাজ সপ্তম উইকেটে ১৪৭ রানের জুটি গড়ে দলকে এনে দেন লড়াকু পুঁজি।
নাহিদুল ২৫৬ বলে ১০টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ১৭৫ রানের অনবদ্য ইনিংসটি খেলেন।
ঢাকা বিভাগের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম চারটি ও এনামুল হক নেন তিন উইকেট।








