চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গুয়ারে অন্যরকম পর্যটনের ডাক দিচ্ছে ডাহুক

নাসিমুল শুভনাসিমুল শুভ
৭:২৬ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
ডিজিটাল শর্ট, পরিবেশ, লাইফস্টাইল
A A

বর্ষায় সবুজ ফসলের ক্ষেত ভেসে যায় পাহাড়ি ঢলে। এই সময়টায় অভাব সংকট প্রকট হয় টাঙ্গুয়ারে। তবে এই দুর্যোগের পর সামান্য আয়ের মুখ দেখছেন টাঙ্গুয়ারের আশেপাশে কয়েক গ্রামের মানুষ। কারণ সাম্প্রতিক বছরগুলোতে বর্ষার বাড়াবাড়ি শেষে টাঙ্গুয়ারের অবারিত জলরাশি ঘেষে দূরের খাসিয়া, জৈন্তা পাহাড়ের নীলচে অবয়ব দেখতে দেশের নানা প্রান্ত থেকে আসছে পর্যটকরা।

এই পর্যটনের সঙ্গে স্থানীয়দের সম্পৃক্ত করার একটি ভিন্ন ধারার উদ্যোগের নাম ‘ডাহুক’।

‘ডাহুক’ এর অন্যরকম দিকটি তুলে ধরে এর উদ্যোক্তা মাগফি রেজা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ডাহুক আমাদের দেশের পর্যটন ব্যবস্থায় একটি টেকসই পরিবর্তনের চেষ্টা। ডাহুকের মাঝিরা শহুরে পর্যটকদের টাঙ্গুয়ারের হিজল-করচসহ নানা গাছ-গুল্ম, পাখি চেনাচ্ছে। তারাই বলে দিচ্ছে রাতের আকাশ ছেঁয়ে থাকা তারাদের নাম, দেখাচ্ছে ছায়াপথ। শুধু হাওরের মাঝিরাই নয়, হাওরের গ্রামগুলোতে পর্যটকদের জন্য খাবার, স্থানীয় সংস্কৃতির বিচিত্র আসরের আয়োজন থাকছে। এতে গ্রামবাসীর সরাসরি অংশগ্রহণ স্থানীয়দের আয়ের উৎসে পরিবর্তন নিয়ে আসছে।’

উদ্যোগের শুরুটা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান,ক্যাডেট কলেজের পাঠ চুকিয়ে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ পেয়ে নেদারল্যান্ডসে পাড়ি জমান মাগফি রেজা। সেখানে গণমাধ্যম-সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করা এই তরুণ বিশ্বখ্যাত ডিসকভারি নেটওয়ার্কেও কাজ করেছেন প্রায় দেড় বছর। এই কাজ করতে গিয়ে বিদেশের পর্যটন ব্যবস্থা দেখে দেশের পর্যটনখাতে নতুন কিছু করার ইচ্ছা জেঁকে বসতে থাকে তার মনে।

সিমেন্টের হাতি-ঘোড়া-সুইমিং পুল কিংবা ভিড় গিজগিজ সৈকত দেখানো পর্যটনের চেয়ে ভিন্ন কিছু করার ভাবনা শুরু করেন তিনি।

এমন একটি পর্যটন ব্যবস্থা নিয়ে ভাবা শুরু করেন যে ব্যবস্থায় পর্যটন দিয়ে কেবল উদ্যোক্তার পকেট ফুলবে না উপার্জনের উপায় খুঁজে পাবে স্থানীয় জনগোষ্ঠী।

Reneta

পর্যটন কেন্দ্রীক এমন সামাজিক ব্যবসায়ের পরিকল্পনা নিয়ে দেশে আসেন তিনি। নিজের পরিকল্পনার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেন সুনামগঞ্জের ধর্মপাশা ও তাহিরপুরের সুবিস্তৃত জলরাশি টাঙ্গুয়ার হাওরে।

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাঙ্গুয়ার হাওরডাহুকহাওর
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT