চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের বোলিং বৈচিত্র্য অার কঠোর পরিশ্রমেই সাফল্য দেখছেন ওয়ালশ

আদিল আহমেদআদিল আহমেদ
৭:১৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোচের দায়িত্ব নিলেও টাইগারদের বোলিংয়ের বৈচিত্র্য এবং কঠোর পরিশ্রমের কারণে আশাবাদী তিনি। শুধু কোচ নয়, মেন্টর হিসেবেও তিনি দলকে উজ্জীবিত করতে চান।

বিসিবিতে এসে কোচিং ক্যারিয়ারেও সাফল্যের জন্য তেমন ক্ষুধার কথা জানালেন ২২ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেয়া ওয়ালশ।

টাইগারদের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেন, তরুণ আর মেধাবী ক্রিকেটারদের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। এবার সেই সুযোগ পেয়েছি। আশা করছি একটা টেস্ট খেলুড়ে দলের সঙ্গে কাজটা বেশ উপভোগ্য হবে। তাদের সঙ্গে কাজটা অবশ্যই চ্যালেঞ্জের হবে।

ক্রিকেটীয় আচরণে বরাবরই আদর্শ ওয়ালশ। ১৯৮৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দলের হারের বিনিময়েও বিসর্জন দেননি ক্রিকেটীয় ঔদার্য। ভক্তদের অকুণ্ঠ প্রশংসা ছাড়াও পেয়েছেন আইসিসি’র ক্রিকেট হল অফ ফেইমে স্থান। বাংলাদেশের বর্তমান সাফল্য ধরে রেখে কঠোর পরিশ্রমে দলের আরো সাফল্য চান ওয়ালশ।

ক্যারিবীয় লিজেন্ড আরও বলেন, আমি প্রথমে তাদের জানার চেষ্টা করবো। আমি তাদের খেলা দেখিছি। তাদের বেসিক জানা আছে। আমি বাকি কৌশলগুলো নিয়ে কাজ করবো। তবে আমি বিশ্বাস করি ধারাবাহিক সাফল্য ধরে রাখতে গেলে ফিটনেসটা ধরে রাখতে হবে। আর সে সঙ্গে পরিশ্রমের বিকল্প কিছু নেই।

গর্ডন গ্রিনিজের মতো মূল কোচ নন, তবে দ্বিতীয় ক্যারিবীয় হিসেবে টাইগারদের কোচিংয়ে যুক্ত হয়েছেন কোর্টনি ওয়ালশ। চুক্তি অনুযায়ি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন টেস্ট ক্রিকেটে প্রথম পাঁচশো উইকেট শিকারি এই লিজেন্ড।

Reneta

কোর্টনি ওয়ালশ বলেন, আমি শেষ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখেছি। মুগ্ধ হয়েছি তাদের খেলা দেখে। আমি শুধু পেসারদের কথাই বলবো না। ব্যাটসম্যান-স্পিনার সবাই দারুণ খেলে।

১৭ বছরের ক্যারিয়ারে ১৩২ টেস্টে ৫১৯ উইকেট নিয়ে ২০০১ সালে অবসর নেন। সেসময় তিনিই ছিলেন সর্বাধিক টেস্ট উইকেট শিকারি।

এদেশের ক্রিকেট ১৯৯৬ থেকে পরের তিন বছর সমৃদ্ধ হয়েছে ক্যারিবিয়ান গ্রেট গর্ডন গ্রিনিজের কোচিং’য়ে। মাঝে অল্প কিছুদিনের জন্য টাইগারদের উন্নতিতে কাজ করেছেন স্বর্ণ যুগের ক্যারিবীয় ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস। টাইগার ক্রিকেটে মাঠের লড়াইয়ে ওয়ালশ যুগ শুরু হবে চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোর্টনি ওয়ালশবাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম সিদ্ধান্তে ৭১৭ মদের দোকান বন্ধ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী নেদারল্যান্ডসের পথে

মে ১২, ২০২৬

‘সে আমার অগ্রজ, তুই তুকারি সম্পর্ক ছিল’

মে ১২, ২০২৬

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

মে ১২, ২০২৬

বিশ্বকাপের বাকি ৩০ দিন, জানার আছে যা কিছু

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT