চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অপারেশন ‘সাটল স্প্লিট’ সমাপ্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
অপরাধ
A A

শেখ সেলিম, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরের বজরাপুরে জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অপারেশন ‘সাটল স্প্লিট’ অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার রাত নয়টার সময় মহেশপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ। এছাড়া একই উপজেলার লেবুতলা গ্রামে ঘিরে রাখা জঙ্গি আস্তানাতে সোমবার অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

রোববার সকালে শুরু হওয়া এই অপারেশনে ২ জঙ্গি নিহত ও ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। অভিযান শুরুর পর কিছুক্ষণের জন্য ‘বিরতি’ দেয়া হয়। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বাড়িটিতে ঢাকা থেকে যাওয়া বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রবেশ করেন। এরপর আবারও অভিযান শুরু হয়।

প্রেস ব্রিফিংয়ে ডিআইজি দিদার আহমেদ বলেন, সকালের অভিযানে নিহত দুই জঙ্গির একজন আত্মঘাতী বোমা হামলায় এবং অপরজন গুলিতে নিহত হয়েছে।নিহতদের মধ্যে তুহিন নামের একজন রয়েছে। আহত হয়েছেন কাউন্টার টেরোরিজমের এডিসি নাজমুল ইসলাম, পুলিশের এসআই মজিবুর রহমান ও এএসআই মহসিন আলী। এদের মধ্যে নাজমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

‘নব্য জেএমবির সদস্যরা ওই বাড়িটিতে আশ্রয় নিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এসময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে একজন জঙ্গি নিহত হয়। জঙ্গিদের লাশ এখনও আস্তানায় রয়েছে। সেগুলো উদ্ধারসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। আর ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলার জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে পুলিশ। সোমবার সকালে সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিট যাবে।এর আগে ওই বাসা থেকে ৮টি বোমা এবং একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। এসময় শামীম নামের একজনকে গ্রেফতার করা হয়।’

গত ২২ এপ্রিল একই জেলার সদর উপজেলার পোড়াহাটি গ্রামের এক জঙ্গি অাস্তানায় অপারেশন ‘সাউথ প’ অভিযান চালানো হয়েছিলো। ওই বাড়িটিতে অবশ্য কোনো জঙ্গি পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি আস্তানাঝিনাইদহ জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

জুলাই ৮, ২০২৬

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT