চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকারবার্গ কি আসলেই বিশাল প্রমোদতরী কিনেছেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ভুয়া সংবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবার নিজেই শিকার হলেন ভুয়া সংবাদের। তিনি একটি বিশাল প্রমোদতরী কিনেছেন, এমন সংবাদে টেক দুনিয়ায় কয়েকদিন ধরেই চলছে আলোচনা। তবে এ ধরনের খবরকে মিথ্যা বলে দাবি করেছেন ফেসবুকের এক মুখপাত্র।

ফেসবুকের ওই মুখপাত্র বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, মার্ক জাকারবার্গ বিলাসবহুল প্রমোদতরী কিনেছেন, কয়েক দিন ধরেই এ ধরণের একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ খবর সম্পূর্ণ মিথ্যা। এর কোনো ভিত্তি নেই।

তুরস্কের এক গণমাধ্যম প্রথম এ ধরণের এক প্রতিবেদনে জানায়, গত বছর সেপ্টেম্বরে গ্র্যাম হার্ট নামের এক ধনকুবেরের কাছ থেকে ১৪ কোটি ডলারে একটি বিলাসবহুল প্রমোদতরী কিনেছেন জাকারবার্গ। ওই প্রমোদতরীর নাম ‘ইউলাইসেস’। ১০৭ মিটার দৈর্ঘ্যের ওই কল্পিত প্রমোদতরীতে ২৫/৩০টি কামরা আছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

২০১৭ সালে ফেসবুকের ভূমিকা নিয়ে নানা বিতর্ক হয়েছে। সম্প্রতি নিউজ ফিডে পরিবর্তন এনে মারাত্মক ক্ষতির মুখে পড়ে ফেসবুকের শেয়ার মূল্য। টেক দুনিয়ায় উত্থাণপতন স্বাভাবিক ঘটনা হলেও জনপ্রিয়তার কারণে ফেসবুকের উত্থাণে ২০১৭ সালে যে কালোছায়া দেখা যাচ্ছে, এই প্রমোদতরীর ভুয়া সংবাদ তার সবশেষ সংযোজন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই সেরাকণ্ঠ: দেশের সংগীত প্রতিভাবানদের বড় প্ল্যাটফর্ম

পরবর্তী

সিরিয়ায় কুর্দি মিলিশিয়ার ওপর তুরস্কের বিমান হামলা

পরবর্তী
সিরিয়া-যুক্তরাষ্ট্র-তুরস্ক-কুর্দি মিলিশিয়া-বিমান হামলা

সিরিয়ায় কুর্দি মিলিশিয়ার ওপর তুরস্কের বিমান হামলা

ভূমি কর্মকর্তা

বস্তায় ভরে ভূমি কর্মকর্তার ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টা ও লোভ!

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT