চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ছিনতাইয়ের অভিযোগে আটক পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১১:০৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পৃথক দুটি মারধর ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভা শেষে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন।

বহিষ্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, “জরুরি ডিসিপ্লিনারি বোর্ড এবং পরে সিন্ডিকেটের জরুরি সভায় সাংবাদিক ও এক ছাত্রীকে লাঞ্ছনা ও গতকালের (রবিবার) ছিনতাইয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে আজীবন ও দুই শিক্ষার্থীকে দুই বছর বহিষ্কার করা হয়েছে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেয়া হবে না।”

আজীবন বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন- লোক প্রশাসন বিভাগের ৪৭তম আবর্তনের ইয়া রাফিউ শিকদার, মো. মোস্তাফিজুর রহমান ও সোহেল রানা। তারা তিনজন এর আগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত চ্যানেল আই প্রতিনিধি মাহমুদুল হক সোহাগ এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত।

গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় ছিনতায়ের সময় বাধা দিলে সেখানে কর্মরত সাংবাদিক মাহমুদুল হক সোহাগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীকে মারধর করে তারা।

অন্যদিকে দুই বছরের জন্য বহিষ্কৃত অপর দুই শিক্ষার্থী হলেন- বাংলা বিভাগের ৪৭তম আবর্তনের আসিফ আহমেদ ও সজিব গাজী।

Reneta

বহিষ্কৃতদের সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৭তম আবর্তন ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী। তারা সবাই ছিনতাইয়ের সময় নিজেদেরকে নিজেদেরকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী বলে দাবি করেন জানা গেছে।

তবে আটককৃতরা ছাত্রলীগের কেউ নয় বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা। আটককৃতদের ব্যাপারে তিনি বলেন, “ছিনতাইয়ের সময় আমি নিজে তাদেরকে ধরে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দিয়েছি। তারা কোনভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কোর্স আইবিএ- এর শিক্ষার্থী জাহেদুর রহমান অর্ণব ও তার বান্ধবী রোকইয়া হামিদ সেতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে যায়। দুপুর দেড়টার দিকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় ঘুরতে গেলে সেখানে তারা অভিযুক্ত পাঁচ শিক্ষার্থী দ্বারা মারধর ও ছিনতাইয়ের শিকার হন।

ছিনতাইয়ের সময় ওই পাঁচ শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে তাদেরকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে ছিনতাইয়ে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়। ঘটনার শিকার জাহেদুর রহমান বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি প্রক্টরবিশ্ব‌বিদ্যাল‌য় প্রশাসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৈয়দ আশরাফের সই আনতে ব্যাংককে তার ভাই-বোন

পরবর্তী

বিএনপি থেকে মনোনয়ন পেলেন কণ্ঠশিল্পী কনক চাঁপা 

পরবর্তী
শাপলার চারা রোপণ করছেণ কনকচাঁপা।

বিএনপি থেকে মনোনয়ন পেলেন কণ্ঠশিল্পী কনক চাঁপা 

কান্নায় শুরু, হাসিতে দিন শেষ ফখরুলের

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT