বিনোদন

বিএনপি থেকে মনোনয়ন পেলেন কণ্ঠশিল্পী কনক চাঁপা

বিএনপি থেকে মনোনয়ন পেলেন কণ্ঠশিল্পী কনক চাঁপা

শাপলার চারা রোপণ করছেণ কনকচাঁপা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধে লড়াই করার টিকেট পেলেন সংগীতশিল্পী কনক চাঁপা। সিরাজগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) পক্ষে তার হাতে মনোনয়নের চিঠি তুলে দেয়া হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের হাতে সোমবার সকাল থেকে মনোনয়নের চিঠি দেয়া শুরু হয়। এদিন সন্ধ্যায় বিএনপির পক্ষে নির্বাচনে লড়াই করার আনুষ্ঠানিক চিঠি পান সংগীতশিল্পী কনক চাঁপা। দলের পক্ষে মনোনয়ন পাওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

সংগীতের পাশাপাশি বেশকিছুদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করছেন কনক চাঁপা। তবে এবারই প্রথম তিনি এই দলের পক্ষে নির্বাচনে লড়াইয়ের টিকেট পেলেন।

বিষয়:কনক চাপা বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…