চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে উপাচার্যপন্থী শিক্ষকদের গণসংযোগ

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৩:৪২ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট ও প্রশাসনিক অবরোধ কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

অপরদিকে উপাচার্য ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতিবাদে পূর্ব নির্ধারিত গণসংযোগ কর্মসূচি পালন করছে উপাচার্যপন্থী শিক্ষকরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অ্যাকাডেমিক ভবনে গিয়ে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ব্যানারে তারা এ গণসংযোগ কর্মসূচি পালন করেন।

উপাচার্যের অপসারণের দাবিতে চলমান আন্দোলনকে ‘মিথ্যাচার ও ষড়যন্ত্র’ দাবি করে তারা এ কর্মসূচি পালন করছেন।

গণসংযোগে শিক্ষকদের পক্ষ থেকে উপাচার্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীদের চিহ্নিত করে দুর্নীতিবাজদের শাস্তির দাবি জানানো হয়। গণসংযোগ কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

এর আগে বুধবার সকালে উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

Reneta

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী চলমান আন্দোলনকে ষড়যন্ত্র বলে দাবি করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার।

তিনি বলেন, আন্দোলন আর চক্রান্ত দুইটা দুই জিনিস। আমি মনে করি, আন্দোলন হলে আলোচনাও হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। আলোচনায় না গিয়ে আন্দোলন করলে তা চক্রান্তই বলা যায়।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী বলেন, আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের জন্য উপাচার্য আলোচনায় বসলেও তারা উপাচার্যের পদত্যাগ দাবি করে। এতেই প্রমাণিত হয় এই আন্দোলনের পেছনে ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্রমূলক কোনো অযৌক্তিক আন্দোলনের কাছে আমরা মাথা নত করব না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিজাবি উপাচার্যড. ফারজানা ইসলামবঙ্গবন্ধু শিক্ষক পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT