চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাজের নতুন ছবিতে শাকিব-জিৎ, তবে…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

এই সময়ে কলকাতা ও ঢাকাই সিনেমার দুই তারকা অভিনেতা জিৎ ও শাকিব খান। দুজনের সিনেমায় এখন বাংলা ভাষাভাষি মানুষের কাছে তুমুল হিট। দুই দেশের দুই তারকা অভিনেতা এবার একসঙ্গে, একই ছবিতে!

দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। নিত্য নতুন গল্পের সিনেমা নিয়ে নিয়মিত বাংলা চলচ্চিত্রে অবদান রেখে চলেছে তারা। সামনে মুক্তির প্রতীক্ষায় আছে তাদের প্রযোজনায় বেশকিছু প্রতীক্ষিত সিনেমা। আর এরমধ্যেই আরো একটি চমক লাগানো নতুন সিনেমার ঘোষণা দিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। নতুন এই ছবিতে একসঙ্গে অভিনয় করবেন কলকাতার জিৎ ও ঢাকাই তারকা শাকিব খান। তবে তারা নায়ক হিসেবে নয়, ছবিতে তাদের অতিথি চরিত্রে পাওয়া যাবে!

শাকিব-জিৎ একই ছবিতে, অথচ তারা নায়ক হিসেবে থাকছেন না এটা কিভাবে হয়! তারা অতিথি চরিত্রে অভিনয় করলে ছবিতে নায়ক কে? এমন প্রশ্ন আসা স্বাভাবিক, আর এখানেইতো চমক!

প্রথমবারের মতো কোনো সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করতে চলেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। তার গল্প, প্রযোজনা ও পরিচালনায় নির্মাণ হবে ছবিটি। আর তবে ছবিতে থাকছে আরেক নায়ক সিয়াম আহমেদ। এমন আভাসই দিলেন আজিজ।

মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে চমক লাগানো নতুন এই সিনেমার ঘোষণা দেন আব্দুল আজিজ। লাইভে আব্দুল আজিজকে একজন প্রশ্ন করেন, তারও কী অভিনয় করার ইচ্ছে আছে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, আমারও একটি ছবিতে অভিনয়ে ইচ্ছে আছে অনেকদিন যাবৎ। সিনেমার গল্পটিও আমার লেখা। সিনেমার নাম ‘আঁধার থেকে আঁধারে’। এই ছবিতে শাকিব ও জিৎ গেস্ট অ্যাপায়ারেন্স হিসেবে রাজি হইছে। এটা মূলত দুইটা হিরোর গল্প। আমি ছাড়াও এই ছবিতে আরেকজন নায়ক থাকবে। সেটা সিয়াম আহমেদও হতে পারে।

নতুন ছবিতে নায়কতো ঠিক হলো, এবার তাহলে নায়িকা কে হচ্ছেন? এমন প্রশ্নেরও খোলাখুলি উত্তর দিলেন আব্দুল আজিজ। তিনি বলেন, এই ছবিতে মাহি চাইলে সেও নায়িকা হিসেবে অভিনয় করতে পারেন। তবে নতুন মুখকেই অগ্রাধিকার দিতে চান বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল আজিজজাজজিৎমাহিশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফীর মনেই ছিল না

পরবর্তী

আয়কর ব্যবহারের দৃশ্যমান বাস্তবতা দেখতে চান করদাতারা

পরবর্তী
আয়কর বিষয়ক আলোচনা সভায় বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়কর ব্যবহারের দৃশ্যমান বাস্তবতা দেখতে চান করদাতারা

ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্য প্রার্থনা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT