চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ দমনসহ পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করবে বাংলাদেশ-চীন

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৭:৫০ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ ও চীনের মধ্যেকার ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ২০১৭ সাল হবে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সফরের মধ্যে দিয়ে দু’দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের সহযোগিতায় উন্নীত হয়েছে। 

দুপুরের কিছু পরে সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। 

এরপর দু’দেশের দুই শীর্ষ নেতার মধ্যে একান্ত বৈঠক হয়। পরে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে দু’দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।  

Banglabid

পরে দুই শীর্ষ নেতাদের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে ২৭ টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করে দু’দেশ। সংক্ষিপ্ত বক্তৃতায় চীনের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দেবে। 

শি জিনপিং বলেন, ২০১৭ সালকে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বন্ধুত্বের বছর বলে উল্লেখ করতে চাই। আমরা এই মর্মে একমত হয়েছি যে মেরিটাইম অ্যাফেয়ার্স, কাউন্টার টেরোরিজমের মতো বিষয়গুলোতে আমরা দ্বিপাক্ষিক সাহায্য অব্যাহত রাখবো। একই সঙ্গে ইকনোমকি করিডোরসহ আঞ্চলিক স্বার্থের বিষয়গুলোতে যোগাযোগ বাড়াবো।

এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে, আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে একসাথে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

Reneta

তিনি বলেন, এসব চুক্তি সাক্ষরের মধ্যে দিয়ে দুটি দেশের মধ্যে আরো উচ্চ পর্যায়ের পরিকল্পনায় একসঙ্গে কাজ করার পথ খুলে দেবে। এই সফরের মধ্যে দিয়ে দু’দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের সহযোগিতায় উন্নীত হয়েছে। এসব সহযোগিতাপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে দুই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে আমরা কাজ করে যাবো। 

জঙ্গিবাদ দমনে দুই দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন জানিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব আরো সামনে এগিয়ে যাবে। দুই দেশের মধ্যে সমঝোতার ২৭টি চুক্তি আমরা সাক্ষর করেছি। উচ্চ পর্যায়ের অনেকগুলো বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করার কথা আলোচনা করেছি আমরা।

বঙ্গবন্ধুর স্বপ্নের কথা টেনে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিলো বঙ্গবন্ধুর সেই পথে আমরা অনেকটাই এগিয়েছি। সেই স্বপ্ন পূরণেও বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব সহায়ক হবে। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হবো আর ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশ। সেসব স্বপ্ন পূরণের দিকেও এগিয়ে যাবো আমরা।

আগামীকাল জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিমসটেক সামিটে যোগ দিতে বাংলাদেশ থেকে ভারতের গোয়ায় যাবেন চীনের প্রেসিডেন্ট। 

শুক্রবার বিকাল তিনটায় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি প্রথমে একান্ত বৈঠক ও পরে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন। বৈঠক শেষে দু’দেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনা প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপিকে আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল

আগস্ট ১৫, ২০২৬

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

আগস্ট ১৫, ২০২৬

ঘুষ দিয়ে শিক্ষকদের প্রাপ্য টাকা তোলা জাতির জন্য দীনতা-হীনতা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT