চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি শিক্ষার্থী: রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী জেএমবি সদস্য, এমন খবরে
ক্যাম্পাস জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কঠোর মনিটরিং-এর মাধ্যমে
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ
শিক্ষার্থী এবং শিক্ষকরা।

জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আহসান উল্লাহ আনসারী। ২০১৫ সালের ১৬ অক্টোবর থেকে আর ক্লাসে দেখা যায়নি কুড়িগ্রাম রাজারহাটের আনসারীকে।

চলতি বছরের ১০ এপ্রিল থেকে নিখোঁজ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। তারা জেএমবির অন্যতম সদস্য, এমন খবরে স্তম্ভিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক-শিক্ষার্থী। তারা বলেন, তাদের মতো ছাত্ররা আমাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছে এটা খুবই দুঃখজনক ব্যাপার। জঙ্গিবাদ সমর্থন করার মতো কোনো বিষয়ই না, এটা দেশব্যাপী আতঙ্ক সৃষ্টি করছে।

ধর্মকে ব্যবহার করে মুক্তমনা শিক্ষার্থীদের বিপদগামী করার অপচেষ্টা রুখতে সজাগ থাকার পরামর্শ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ বলেন, জঙ্গিবাদের তৎপরতা থেকে বেরিয়ে আসতে ছাত্র-ছাত্রীদের মধ্য প্রগতিভাবনা মূলক বিষয় সন্নিবেশ করতে হবে।

আরেক শিক্ষক আপেল মাহমুদ বলেন,  বিশ্ববিদ্যালয়ের সবগুলো জায়গায় নজরদারি প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Reneta

প্রক্টর শাহীন রহমান বলেন,  যেহেতু দুজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাই আমরা মনে করি রোকেয়া বিশ্ববিদ্যালয় জঙ্গি তৎপরতার বাইরে নয়। সে জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিরোকেয়া বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT