চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি তৎপরতার পেছনে পুলিশের সহায়তার সন্দেহ

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৩:০১ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

শুধু নাশকতা নয়, কারাগারে বসে জঙ্গিদের সংগঠিত করতে বাইরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ডিভাইস নিয়ে আদালতে যাওয়ার চেষ্টা করেছিলো কুখ্যাত জঙ্গি নেতা মুফতি হান্নানের সেকেন্ড ইন কমান্ড হোসাইন। তাকে জিজ্ঞাসাবাদের পর এমন সন্দেহ করে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিদের সহায়তায় কয়েকজন পুলিশ কর্মকর্তাও জড়িত থাকতে পারেন।

লালবাগ অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সঞ্জীব কুমার রায় বলেন, “কেউ অবশ্যই যোগাযোগ করার জন্যই এসব নিচ্ছে। সেটা যার সাথেই হোক, দলের সদস্যও হতে পারে। সেটা সে আমাদের চ্যানেলের সাথে বা কারাগারের চ্যানেলের সাথে সংযুক্ত করে কথাবার্তা শুনতে পারতো।”

আগেও একইভাবে আদালত এলাকা ও কারাগারে এ ধরনের ডিভাইস বা বিস্ফোরক নেয়া হয়েছিলো কিনা, নিয়ে থাকলে কারা সহায়তা করেছিলো জানতে টিএফআই সেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

সঞ্জীব কুমার রায় আরো বলেন, মূল গেট থেকে যখন চেকিংয়ে গেছে তখন ধরা পড়া উচিত ছিলো। কিন্তু তখন ধরা না পড়ে আরো পরে গেটের ভিতরে এসে ধরা পড়েছে। সেখানে পুলিশের কোনো গাফেলতি আছে কিনা সেটা তদন্তে একটা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে।

গত তিন মাসেও শেষ হয়নি জঙ্গিদের সহায়তাকারী পুলিশ সদস্যদের খুঁজে বের করার কাজ।

উল্লেখ্য, ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে বিশেষ আদালতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার চলার সময় পুলিশের সহায়তায় ফাইলের ভেতর লুকিয়ে ব্যাটারি ও ইলেকট্রনিক ডিভাইসসহ আদালতের ভেতর ঢুকতে গিয়ে ধরা পড়েন মুফতি হান্নানের প্রধান সহযোগী মাওলানা হোসাইন আহমেদ। অন্তর্ঘাতমূলক কাজের মাধ্যমে আদালত ভবন ও কেন্দ্রীয় কারাগারের কার্যক্রম ব্যাহত করার চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দেয় হোসাইন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি তৎপরতাপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT