চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের রুশ সম্পৃক্ততা অবশেষে স্বীকার করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
ট্রাম্প জুনিয়র-মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় ছেলের ক্রেমলিনের সঙ্গে সম্পৃক্ত রুশ আইনজীবীর সাথে গোপন বৈঠকের কথা অবশেষে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে তার দাবি, বৈঠকটি ছিল আইনগতভাবে বৈধ এবং এর উদ্দেশ্য ছিল শুধু ‘একজন প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তথ্য সংগ্রহ’।

২০১৬ সালের জুনে ন্যাটালিয়া ভেসেলনিটস্কায়া নামের ওই আইনজীবীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বৈঠকের ব্যাপারে এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে সরাসরি বক্তব্য।

এফবিআইয়ের সাবেক প্রধান ও বর্তমানে বিশেষ কাউন্সেল রবার্ট মুয়েলারের অধীনে একটি দল ২০১৬’র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্পের পক্ষে নিতে রুশ হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছে। এ বিষয়ে এ পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণ খতিয়ে দেখছে দলটি।

এই তদন্তের সূত্র ধরেই বেরিয়ে এসেছিল ট্রাম্প জুনিয়র-ভেসেলনিটস্কায়া গোপন বৈঠকের তথ্য।

বৈঠকের কথা ফাঁস হওয়ার পর গত জুলাইয়ে নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে দেখা করার কথা স্বীকার করেন জুনিয়র। বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের অবস্থানকে ধ্বংস করে দেয়ার মতো তথ্য পাওয়ার আশায় রুশ আইনজীবীর সঙ্গে গত বছর দেখা করেছিলেন তিনি।

Reneta

তবে এমন তথ্য সরবরাহের প্রতিশ্রুতি দিলেও ন্যাটালিয়া ভেসেলনিটস্কায়া নামের ওই আইনজীবী শেষ পর্যন্ত হিলারি সম্পর্কে কোনো কাজের তথ্যই দিতে পারেননি বলেও দাবি করেন ট্রাম্প জুনিয়র।

রুশ আইনজীবীর সঙ্গে ওই বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্প শিবিরের নির্বাচনী প্রচারণা প্রধান পল জে ম্যানাফোর্টও ছিলেন বলে নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে জানানো হয়েছিল।

ট্রাম্প এতদিন ধরে এই বৈঠক নিয়ে কোনো কথা না বললেও নির্বাচনী প্রচারণা বা অন্যান্য প্রক্রিয়ায় রাশিয়ার সম্পৃক্ততার কথা পুরোপুরি অস্বীকার করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়াও এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

তবে রোববার বৈঠক নিয়ে মুখ খোলেন ট্রাম্প। তার বরাত দিয়ে বেশ কিছু নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র উল্লেখ করে রোববার এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট, সিএনএন এবং এপি’র মতো বেশ কয়েকটি গণমাধ্যম।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ট্রাম্প তার ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় আছেন, কারণ তিনি ২০১৬ সালের ৯ জুন হওয়া ওই বৈঠক নিয়ে আইনি জটিলতায় পড়তে পারেন।

সোমবার এ নিয়ে একটি টুইটও করেন ট্রাম্প।

Fake News reporting, a complete fabrication, that I am concerned about the meeting my wonderful son, Donald, had in Trump Tower. This was a meeting to get information on an opponent, totally legal and done all the time in politics – and it went nowhere. I did not know about it!

— Donald J. Trump (@realDonaldTrump) August 5, 2018

‘ট্রাম্প টাওয়ারে আমার লক্ষ্মী ছেলে ডোনাল্ডের বৈঠক নিয়ে ভুয়া নিউজ রিপোর্টিং, পুরোপুরি বানোয়াট কাহিনী তৈরি, এগুলো নিয়েই আমি খুব চিন্তিত,’ বলেন ট্রাম্প।

‘এটা ছিল শুধুই একজন প্রতিপক্ষ সম্পর্কে কিছু তথ্য জোগাড়ের আশায় বৈঠক। এটি পুরোপুরি বৈধ ছিল এবং রাজনীতিতে এমনটা হরহামেশাই হয়ে থাকে- এবং ওই বৈঠক কোনো কাজেও আসেনি।’

বৈঠকটি হওয়ার সময় সে ব্যাপারে কিছু জানতেন না বলেও দাবি করেন প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

জুন ৮, ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT