চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকবাজার অগ্নিকাণ্ড: আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় আরো দুই জন

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
৯:০১ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

চুড়িহাট্টা ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে দুই জনের মৃত্যুর পর আইসিইউতে চিকিৎসাধীন ৭ জনের মধ্যে আরো দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার মৃত্যু হওয়া দুই জনের মরদেহ স্বজনদের বুঝিয়ে দিয়েছেন সংশ্লিষ্টরা। ওই দুজনের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহ নিয়ে যান স্বজনেরা।

শ্রমজীবী মৃত আনোয়ার হোসেন পুরান ঢাকায় রিক্সা চালাতেন। চার সন্তানের এই জনককে দাফনের জন্য নেয়া হয় রাজধানীর আজিমপুর কবরস্থানে। আনোয়ার হোসেনের মরদেহ বুঝে নেয়ার সময় মায়ের সাথে ছিল দুই সন্তান ৬ ও ৭ বছরের আয়ান-আরফান। বাবার মরদেহ যখন বুঝিয়ে দিচ্ছিল কর্তৃপক্ষ তখন দুই শিশুর কান্নায় শোকগ্রস্ত হয়ে পড়েন অন্যরাও।

মৃত আরেকজন ২২ বছর বয়সী মোহাম্মদ সোহাগ ছিলেন পরিবারের উপার্জনের সহায়তাকারী। তারই রোজগারের টাকায় লেখাপড়া চালাতো তার মেজ ভাই রুহুল আমিন। একেতো ছোট ছেলে হারানোর শোক তারপর আরেক ছেলের লেখাপড়া কিভাবে চলবে সেই চিন্তায় পাথর মা বেদানা বেগম।

সাড়ে তিন বছরের নুরজাহান প্রিয় বাবা মোজাম্মেল হকের জন্য অপেক্ষায় বার্ন ইউনিটের আইসিইউ’র সামনে। স্বামীর জন্য তার মা যখন চরম উৎকন্ঠায় তখন কোলের এই সন্তান মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে মাকে জড়িয়ে ধরে রাখে পরম মমতায়।

আরেক বোন আইসিইউ’র সামনে অপেক্ষায় তার ভাইয়ের জন্য। ঘটনার দিন চুড়িহাট্টার রাস্তায় তার ভাই দগ্ধ হন।

Reneta

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৭ জন দগ্ধের ৪ জনের অবস্থাই ভালো না। এদের ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে আজ সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী বার্ন ইউনিট পরিদর্শন করেন। ১৪ দলের মুখপাত্র সিটি কপোরেশেনের বেধে দেয়া ৩ মাসের মধ্যে পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নিতে ব্যবসায়ীদের কাছে আহ্বান জানান।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চকবাজার অগ্নিকাণ্ডচকবাজার ট্রাজেডিমরদেহ হস্তান্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT