চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়েন্দাদের ঘুম কেড়ে নিয়েছে ভয়ংকর এক জঙ্গি

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৩:২২ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

তিনি সব কিছুই করেন বাম হাতে। খাওয়া-দাওয়া, খেলাধুলা এমনকি মানুষকেও খুন করেন বাম হাত দিয়েই। ব্লগার হত্যার তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশের কাছে উঠে আসে ওই বা হাতি ব্যক্তির নাম। সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস আর ঢাকায় নীলাদ্রি নিলয় ও প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যায় সরাসরি জড়িত ছিলো ওই যুবক। তাকেই তন্নতন্ন করে খুঁজছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দারা বলছেন, এই ব্যক্তিকে গ্রেফতার না করা পর্যন্ত ঘুম নেই তাদের। দুই ব্লগার এবং একজন প্রকাশক হত্যার সময় সেই ছিলো মূল হামলাকারী। তাদেরকে যেভাবে কোপানো হয়েছে; তাকে দেখা গেছে একই ব্যক্তির হাতে খুন হন তারা। আর ওই খুনি ছিলেন বাম হাতি।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, সব ব্লগার হত্যারই তদন্ত হচ্ছে। তাতে বিভিন্ন ব্যক্তির নাম এসেছে। সুনির্দিষ্ট করে কারো নাম বলা যাচ্ছে না।

বা হাতি ওই ব্যক্তির বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি।

তবে গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে, ওই বাম হাতি ব্যক্তি সম্ভবত জঙ্গিদের প্রশিক্ষক। বিশেষ বিশেষ হামলার সময় উপস্থিত থেকে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়ে থাকেন। তাকে গ্রেফতার করতে না পারলে আরও ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

চলতি বছরের ১২ মে ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে (৩৩) সিলেটের সুবিদবাজার এলাকায় কুপিয়ে হত্যা করে চারজন অস্ত্রধারী দুর্বৃত্তরা। তার মাথায় ও দুই হাতে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত ছিলো।

Reneta

এরপর ৭ আগস্ট রাজধানী ঢাকার খিলগাঁওয়ের উত্তর গোড়ানে নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নীলাদ্রি চট্টোপধ্যায়কে নিলয়কে। চার জন যুবক এই কিলিং মিশনে অংশ নেয়। রামদা দিয়ে পিঠে, গলায় ও ঘাড়ে তিন থেকে চারটি কোপ দেওয়া হয় নিলয়কে।

সর্বশেষ গত ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে। মার্কেটের তৃতীয় তলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হত্যা করা হয় তাকে।

জাগৃতি প্রকাশনীর সত্ত্বাধিকারী দীপনের ঘাড়েও কোপের চিহ্ন ছিলো।

এসব হত্যার পর দায় স্বীকার করে বিবৃতি দেয় আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার-আল-ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগারব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুজাহিদের সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা

পরবর্তী

মুজাহিদকে ফরিদপুরে দাফন না করার দাবী মুক্তিযোদ্ধাদের

পরবর্তী

মুজাহিদকে ফরিদপুরে দাফন না করার দাবী মুক্তিযোদ্ধাদের

আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT