জামায়াতের জেনারেল সেক্রেটারী আলী আহসান মুহাম্মদ মুজাহিদের দ্রুত ফাঁসি কার্যকর করে আতঙ্কের অবসান চান মামলার বাদী ও স্বাক্ষীরা। একই সঙ্গে মুজাহিদের লাশ ফরিদপুরে দাফন না করার দাবী জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
ফরিদপুর সার্কিট হাউস মহান মুক্তিযুদ্ধের সময় এটিই ছিলো হানাদার বাহিনীর অন্যতম ঘাঁটি। আর এখানেই মুজাহিদের মতো মনবতাবিরোধী অপরাধীরা বিভিন্ন জনকে ধরে প্রথমইে নিয়ে আসতো।
রণজিৎ কুমার নাথক মুক্তিযোদ্ধাকে মুজাহিদের সঙ্গীরা ধরে নিয়ে এসেছিলো সার্কিট হাউজে। আর মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর তিনি যেমন মুজাহিদের বিরুদ্ধে মামলা করেছিলেন তেমনি দিয়েছিলেন স্বাক্ষী। স্বাধীন বাংলাদেশে এখনো তার এবং তার পরিবারের দিন কাটে মুজাহিদের আতঙ্কে।
রণজিত কুমার নাথের মতোই ফরিদপুরের মুক্তিযোদ্ধারাও মুজাহিদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবী জানিয়েছেন। শুধু আলী আহসান মুজাহিদেরই নয় সালাউদ্দিন কাদের চৌধুরীরও দ্রুত ফাঁসির দাবী ফরিদপুরবাসীর।






