চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে ২ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
গোপালগঞ্জ, জনপদ
A A

অপহরণের প্রায় ২ মাস পর গোপালগঞ্জের কোটালীপাড়ার স্কুল ছাত্রী শংকরীকে বাগেরহাটের চিতলমারীর ডুমরিয়া গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সহোদর ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অপহৃত স্কুল ছাত্রী শংকরী গুপ্ত (১৪) কে ১ মাস ২৭ দিন পর বাগেরহাট জেলার চিতলমারী থানার ডুমরিয়া গ্রাম থেকে উদ্ধার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।  ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সহোদর ২ ভাইকে।

পুলিশ জানিয়েছে, আটক দিপংকর খাঁ (২২) ও শুভংকর খাঁ (২০) ’র বাড়ি বাগেরহাটের চিতলমারী থানার ডুমরিয়া গ্রামে। তারা ওই গ্রামের ঠাকুর দাস খাঁর ছেলে।

এ ব্যাপারে স্কুল ছাত্রী শংকরী গুপ্তের ভাই তপন গুপ্ত বাদী হয়ে দিপংকর খাঁ ও শুভংকর খাঁর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ সালের সংশোধনী আইনে ২০০৩ এর ৭/৩০ অপহরণ / সহায়তা ধারায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৫.তাং ১০-০৭-১৯ইং।

মামলার বরাত দিয়ে কোটালীপাড়া থানার ওসি মো, জাকারিয়া সাংবাদিকদের বলেছেন, গত মে মাসের প্রথম সপ্তাহে এ মামলার আসামী দিপংকর কোটালীপাড়ায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় পরিচয় হয় স্কুল ছাত্রী শংকরীর সাথে। এরপর আদান প্রদান করা হয় মোবাইল নাম্বার। ৩/৪ দিন পর দিপংকর বিয়ের প্রস্তাব দিলে শংকরীর বাবা ময়াল গুপ্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এরপর গত ১৩ মে সকাল ১১ টা ১০ মিনিটের সময় দিপংকর ও শুভংকরসহ অজ্ঞাত আরো ৩/৪ জন যুবক বৈকন্ঠপুর পঞ্চপল্লি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে শংকরীকে অপহরন করে নিয়ে যায়। বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। পঞ্চপল্লি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ছিল শংকরী।

Reneta

মামলা দায়েরের ৫ ঘণ্টার মধ্যে চিতলমারী থানা পুলিশের সহায়তায় শংকরীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এ মামলার আসামী সহোদর ২ ভাই দিপংকর ও শুভংকরকে। আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেফতারস্কুল ছাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এআই

গৃহস্থালি যন্ত্রপাতি শিল্পে কাঁচামাল শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী রাত: কখন বসবেন টিভির সামনে

জুন ১১, ২০২৬

যাদের নিয়ে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT