অর্থনীতি

গৃহস্থালি যন্ত্রপাতি শিল্পে কাঁচামাল শুল্ক প্রত্যাহার

গৃহস্থালি যন্ত্রপাতি শিল্পে কাঁচামাল শুল্ক প্রত্যাহার, নতুন সুবিধা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: এআই

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বৃহস্পতিবার (১১ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ। প্রস্তাবিত বাজেটে গৃহস্থালি যন্ত্রপাতি শিল্পে বড় ধরনের কর-সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন বাজেট প্রস্তাবে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেন উৎপাদনের গুরুত্বপূর্ণ কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানিতে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশীয়ভাবে গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদন খাতে কাঁচামালের খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:বাজেট ২০২৬-২৭ শুল্ক প্রত্যাহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…