ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্রাম শেষে এক সিরিজ পরই টি-টুয়েন্টি দলে ফিরেছেন নিয়মিত পেসাররা। অজিদের বিপক্ষে সিরিজের দলে আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। গত সিরিজ থেকে বাদ পড়েছেন রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে বৃহস্পতিবার প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের দল জানান। লিটন দাসের নেতৃত্বাধীন দলে পরিবর্তন এসেছে সহ-অধিনায়কত্বে। টি-টুয়েন্টিতে সহ-অধিনায়কত্ব করবেন তাওহীদ হৃদয়।
চট্টগ্রামে আগামী ১৭, ১৯ ও ২১ জুন হবে টি-টুয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন।








