চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

খুনিদের সঙ্গে ঐক্য দেশবাসী প্রত্যাখ্যান করবে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
কাদের

যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মাস্টার মাইন্ড, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সেই দলকে সঙ্গে নিয়ে যখন জাতীয় ঐক্য প্রক্রিয়ার কথা বলা হয় তখন তার নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ এবং অসমর্থনযোগ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন আইবি সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন’১৮ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমি একটা কথা পরিস্কারভাবে বলতে চাই, যারা গণতন্ত্রের ভাষার কথা বলেন, যারা আইনের শাসনের কথা বলেন, নৈতিকতার কথা বলেন; কথায় কথা, খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য করবেন, দেশের জনগণ কখনই এ জাতীয় ঐক্যকে সমর্থন করবে না।

Banglabid

বিএনপিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের নামে ঐক্য গড়ে তোলা রাজনৈতিক দলগুলোর নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, একুশে আগস্টের মাস্টারমাইন্ড, একুশে আগস্টের প্লানার, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দলের সঙ্গে কোন নৈতিকতা থেকে ব্যারিস্টার সাহেবরা, ডঃ কামাল হোসেন, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আপনারা ঐক্য করছেন।

কোন নৈতিকতায় আপনারা এই খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যাচ্ছেন?

এসময় তিনি যোগ করেন, তথাকথিত জাতীয় ঐক্য করছেন। বাংলাদেশের রাজনীতি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ, দণ্ডিত, খুনিদের হাতে ন্যস্ত হবে। এই জাতীয় ঐক্য আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ কোনদিনও গ্রহণ করবে না। এই ধরনের জাতীয় ঐক্য যারা করে, তারা কতটা নীতি-নৈতিকতাহীন রাজনৈতিক দল তা বলার অপেক্ষা রাখে না।

Reneta

এসময় ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের ফরমায়েশি রায় বলায় দলটির নেতাদের কঠোর সমালোচনা করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরকাদেরজাতীয় ঐক্যলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT