চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে গণতন্ত্র তিরোহিত হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন চলছে তাতেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন: দেশে গণতন্ত্র তিরোহিত হয়েছে, গণতন্ত্র হরণ করা হয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি। আসুন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সে আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ি। বেগম খালেদা জিয়ার নেতৃত্বই গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো।

জিয়াউর রহমানের ৮২তম জন্মদিনে জাতীয়তাবাদী শ্রমিক দল এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন।

এরপর বিএনপি মির্জা ফখরুল বেলুন ও সাদা কবুতর উড়িয়ে এ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি কাকরাইল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে নয়া পল্টনে এসে শেষ হয়।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, শ্রমিক দলের শাহ মো. আবু জাফর, দক্ষিণের কাজী আবুল বাশার, উত্তরের মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান প্রমূখ শোভাযাত্রায় অংশ নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিবিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরাসগঞ্জের পর শেষ আটে আবাহনী ও শেখ রাসেল

পরবর্তী

স্টেডিয়ামে ধূমপায়ীকে জরিমানা

পরবর্তী

স্টেডিয়ামে ধূমপায়ীকে জরিমানা

প্রধান বিচারপতি বিষয়ে সন্ধ্যায় আওয়ামী লীগের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের ঘটনায় জড়িতদের বিচার হবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT