চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ
A A
কুয়েতা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

আনিসুজ্জামান ডাবলু: কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দ্বেবীনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল আখতারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান: আওয়ামী লীগের কমিটি গঠনকে সামনে রেখে শুক্রবার রাতে সদর খান অনুগত আনিস চেয়ারম্যানের লোকজন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল আখতারের লোকজনের ওপর হামলা করে। এ সময় কয়েকজন আহত হয়। ভাঙচুর করা হয় কয়েকটি ঘরবাড়ি। এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের বিবাদমান দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০জন। কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন: ‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Reneta

সম্প্রতি আওয়ামী লীগের কাউন্সিলকে ঘীরে দুই নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিলো। সর্বশেষ গত ২৮ নভেম্বর জেলা আওয়ামী লীগের কাউন্সিলের টানা দ্বিতীয় বারের সভাপতি নির্বাাচিত হন সদর উদ্দিন খান ও খোকসা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে পুনরায় সভাপতি নির্বাচিত হন। এ দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছে।

এর আগে গত ২৫ নভেম্বর খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০জন আহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগকুষ্টিয়াসংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যস্ততার ফাঁকে মাশরাফীর বোলিং

পরবর্তী

ফরাসি পাঠ্যপুস্তকে ঐশ্বরিয়া-প্রিয়াঙ্কা!

পরবর্তী

ফরাসি পাঠ্যপুস্তকে ঐশ্বরিয়া-প্রিয়াঙ্কা!

১০ সপ্তাহ মাঠের বাইরে ডেম্বেলে

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT