চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউবায় ইরানের প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সোমবার কিউবায় পৌঁছেছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো এবং তার বড় ভাই ও পূর্বসূরি ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে সাক্ষাত করেন।

গত আগস্ট মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাবেদ জাফরির কিউবা সফরের পর তিনি এ সফরে গেলেন।

রুহানি এ সফরের একদিন আগে জানিয়েছিলেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ‘বন্ধুপ্রতিম ও বিপ্লবের দেশ’ কিউবায় তিনি যাত্রা বিরতি করতে চান।

সফরের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী জাফরি বলেন, কমিউনিস্ট এ দ্বীপ রাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক আরো শক্তিশালী করার ক্ষেত্রে তারা এটিকে ‘একটি বড় সুযোগ’ হিসেবে দেখছে।

উভয় দেশের মধ্যে জ্বালানীসহ অনেক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ভেনিজুয়েলার অর্থনৈতিক সংকটের কারণে কম দামে তেল সরবরাহ বন্ধ করে দেয়ায় কিউবা ইরানের তেল সরবরাহের মুখাপেক্ষী হয়ে রয়েছে।

Reneta

ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের শত্রু দেশ ইরান ও কিউবা আন্তর্জাতিক অঙ্গনে পরস্পরকে সমর্থন করে থাকে। কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কঠোর ভাষায় নিন্দা জানায় তেহরান।

হাভানাও ইরানের বেসামরিক উদ্দেশে পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানকিউবা
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT