চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারোনা: সৌদিতে সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৯:২৫ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
সৌদিতে

করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি আরব জুড়ে সোমবার থেকে প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করেছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

সৌদি প্রেস এজেন্সি এসপিএ এর মাধ্যমে রাজকীয় এক ফরমান জারি করেন সৌদি রয়েল কোর্ট।

রোববার একদিনে সর্বোচ্চ সংখ্যক ১১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে এই কারফিউ জারি করা হয়েছে বলে জানা গেছে।  সৌদি আরব জুড়ে এই কারফিউ ২১ দিন অর্থাৎ ১২ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত সময়ে কোন নাগরিককে ঘর থেকে বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে। এই সময়ে স্থানীয় অথবা প্রবাসীদের স্বাস্থ্যগত কোন সমস্যা হইলে জরুরী স্বাস্থ্য সেবার অ্যাম্বুলেন্স এর জন্য ৯৯৭ এ ফোন করতে বলা হয়েছে।

এ পর্যন্ত সৌদি আরবে ৫১১ জন করোনা ভাইরাস আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী রিয়াদে। এখানে আক্রান্তের সংখ্যা ২০০, এরপরই পবিত্র নগরী মক্কা, সেখানে আক্রান্তের সংখ্যা ১৪৩, ইস্টার্ন প্রভিন্স ১১৬, জেদ্দা ৪৩, আল আসির ৩, জিজান ২, আল বাহা, তাবুক, মদিনা আল মনোয়ারা, আল- কাছিম একজন করে আক্রান্ত হয়েছেন।

এরমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন আটজন। কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে গতকাল পর্যন্ত একজনের বাইরে কোন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকারফিউসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রম হুমকিতে, জাতিসংঘের উদ্বেগ

জুলাই ১, ২০২৬

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র

জুলাই ১, ২০২৬

সৌদি আরবে আসা যাওয়ায় অর্থ ও স্বর্ণ বহনে নতুন নিয়ম

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT