চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে ‘নবাব এলএল.বি’র নির্মাতা অনন্য মামুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

সদ্য মুক্তি পাওয়া বহুল আলোচিত ছবি ‘নবাব এলএল.বি’তে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নির্মাতা অনন্য মামুন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, সম্প্রতি মুক্তি পাওয়া ‘নবাব এলএল.বি’ ছবিতে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক অন্যন্য মামুনকে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে মিরপুরের বাসা থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে রমনা থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় (নং-১১) গ্রেপ্তার দেখানো হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে অনেক হাঁকডাকের পর বিজয় দিবসের রাতে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে অনন্য মামুনের বহুল প্রতীক্ষিত ছবি ‘নবাব এলএল.বি’ মুক্তি পেলেও হিতে বিপরীত ঘটে। কারণ, সিনেমার পুরো টিকেটের মূল্য নিয়ে অ্যাপে অর্ধেক সিনেমা মুক্তি দেন নির্মাতা! যে কারণে ক্ষুব্ধ হতে দেখা যায় দর্শকসহ ছবির অভিনেতা-অভিনেত্রীদেরও।

অর্ধেক সিনেমা মুক্তি নিয়ে তখন পরিচালক যুক্তি দেখিয়ে বলেন,‘পুরো টাকা নিয়ে অর্ধেক সিনেমা দিচ্ছি না। একই টাকায় ১ জানুয়ারি দ্বিতীয় অংশ দেখতে পাবেন দর্শক। যেহেতু সিনেমার লেন্থ লম্বা তাই দুই অংশে দেখাচ্ছি। একবারে পুরোটা দেখলেই দর্শক বোরিং হতে যাবে। তাই দুই অংশে ভাগ করেছি।’

দর্শকের সঙ্গে এমন প্রতারণায় বিরক্ত হয়ে তখন মুখ খুলেন ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিব খানও। অর্ধেক সিনেমা মুক্তির বিষয়টিকে তিনি ‘সিনেমা ধ্বংসের ষড়যন্ত্র’ বলেও উল্লেখ করেন।

Reneta

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘নবাব এলএল.বি’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য করেন অনন্য মামুন। ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেন মাহিয়া মাহি, স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনগ্রেপ্তারনবাব এলএলবিমাহিয়া মাহিলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানস্পর্শিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, বন্ধ হচ্ছে যুদ্ধ

জুন ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুন ১৫, ২০২৬

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT