চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার আদালতের রায় সরকারের সাজানো নাটক: বিএনপি

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:২৯ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

কানাডার আদালত যে রায় দিয়েছে তা সরকারের সাজানো নাটকের অংশ বলে দাবি করে বিএনপি বলছে, নির্বাচনের আগে জনগণের মুখে ধোঁয়াশাা সৃষ্টির জন্য সরকার এ ধরনের পরিকল্পিত ঘটনা তৈরি করছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ বলেন, ইমিগ্রেশন কর্মকর্তাকে ভুল তথ্য দিয়ে সরকার এ ধরনের রায়ের উস্কানি দিয়ে প্রমাণ করতে চায় বিএনপি সন্ত্রাসী সংগঠন। কিন্তু বিএনপি কখনো সন্ত্রাসী কাজ করে না। বিএনপি গণতন্ত্র চর্চা করে। জাতীয়তাবাদী আদর্শ চর্চা করে।

তিনি আরো বলেন, মূলত ইমিগ্রেশন কর্মকর্তাকে ভুল তথ্য দিয়ে এসব মিথ্যাচার করছে সরকার। ওই রায়ে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দল সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে বলা হয়েছে। কিন্তু বিএনপি যদি সন্ত্রাসী দল হয়, তাহলে আওয়ামী লীগ বিএনপির চেয়েও এগিয়ে।’

এ সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, কানাডার আদালত যে রায় দিয়েছে শুনেছি সেটি গতমাসের ২৫ তারিখের রায় কিন্তু গতকাল তা হঠাৎ করে  প্রকাশ করেছে একটা অনলাইন পত্রিকা। এটি সম্পূর্ণ বানোয়াট, সাজানো। ক্ষমতাসীনদের দ্বারা পরিচালিত মিডিয়াগুলোতে এটি প্রচারের ধুম পড়ে গেছে। নির্বাচনের আগে এমন একটা নাটক করে জনগণের সামনে বিএনপি সম্পর্কে ধোঁয়াশা তৈরি করছে সরকার।

“যে অনলাইনে দেখলাম তাতে প্রমাণিত যে, তা ক্ষমতাসীন দল দ্বারা প্রভাবিত। যে ছেলেটি সংবাদটি করেছে (সাগর) সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা। তারা মূলত পরিকল্পিতভাবে কানাডায় বসে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়ার শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়। প্রধানমন্ত্রী সত্য কথা বলেন না এটা প্রমাণিত। তিনি অসত্যের উপর দাঁড়িয়ে দেশ পরিচালনা করছেন। তিনি শুধু মিথ্যা কথায় বলেন না তিনি সত্যকে মিথ্যার আদলে ঢেলে সাজান।

Reneta

সাংবাদিকদের সামনে সেই দিনের বেশ কয়েকটি ছবি তুলে ধরে রিজভী বলেন, খালেদা জিয়া যেখানে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়েছে সেখানে অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন।

গাইবান্ধার এমপি লিটন হত্যায় জাতীয় পার্টির নেতা গ্রেফতার হওয়ায় তিনি বলেন, দেশে যে কোনো ঘটনা ঘটলেই বিএনপির নেতাকর্মীদের দায়ী করে গ্রেফতার করা হয়। তবে প্রকৃত তথ্য সম্পর্কে জনগণ জানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT