ফুটবল

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের ছবি, বাংলায় সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের ছবি, বাংলায় সংবাদ প্রতিবেদন, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে কথার লড়াই জমে উঠেছে। তবে খেলোয়াড় বা কোচের দিক থেকে নয়, আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েলের মাধ্যমে। ইংল্যান্ডকে দখলদার এবং জলদস্যু বলেছেন ৫১ বর্ষী এ রাজনৈতিক ব্যক্তিত্ব।

মূলত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কেন্দ্রিক সমস্যার কথা উল্লেখ করে এমন মন্তব্য ভিয়ারুয়েলের। ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচের আগে সেই কথা স্মরণ করেছেন তিনি। একই সাথে উল্লেখ করেছেন, আর্জেন্টিনার প্রাপ্যের কথা সবসময়ই বলে যাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিক্টোরিয়া ভিলারুয়েল লিখেছেন, ‘আমরা সেই জবরদখলকারী জলদস্যুদের বিরুদ্ধে খেলব। এটি কেবল আরেকটি সাধারণ ম্যাচ নয়। আমি কোন রাজনৈতিক ভদ্রতা দেখাতে যাব না বা হৃদয়হীন হবো না। ইংরেজদের বিরুদ্ধে ম্যাচ মানেই সবসময় তারচেয়েও বেশি কিছু।’

‘এটি মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ), এটি ডিয়েগো, এটি লিওর শেষ সুযোগ এবং দখলদারদের রুখে দেয়ার লড়াই। এগিয়ে যাও আর্জেন্টিনা! কারণ আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমরা আমাদের প্রাপ্য দাবি করে যাবো!’

‘লাস মালভিনাস’ হল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আর্জেন্টাইন নাম। ২০১৩ সালে এখানে আয়োজিত এক গণভোটে দ্বীপবাসীরা বিপুল ভোটে যুক্তরাজ্যের একটি ‘ওভারসিজ টেরিটরি’ বা বিদেশের অধীনস্থ অঞ্চল হিসেবে থেকে যাওয়ার পক্ষে রায় দিয়েছিল। যুদ্ধের মাধ্যমে এটি ইংলিশরা দখল করে নিয়েছিল।

বিষয়:আর্জেন্টিনা ইংল্যান্ড ফকল্যান্ড ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…