চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাহফুজুল ইসলামমাহফুজুল ইসলাম
৯:২০ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৬
শিক্ষা
A A

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে যবিপ্রবি উপাচার্য বলেন, তোমরা এই বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছো। তোমরা বাবা-মা’র নাম উজ্জ্বল করবা, দেশ ও জাতির জন্য কাজ করবা। একইভাবে তোমাদের বাবা-মা’রও একটা স্বপ্ন আছে, তুমি যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হবে, তুমি একটা পরিপূর্ণ মানুষ হিসেবে বের হবে। আমাদের দায়িত্ব হলো তোমাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। কিন্তু সেই পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের দায়িত্ব পালন করার সাথে সাথে তোমাদেরও দায়িত্ব আমাদের সহযোগিতা করা। আমার বিশ্বাস তোমরা যারা নতুন এসছো, তোমাদেরকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তোমরা আমাদেরকে সহযোগিতা করবে।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, তোমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকবে। ভালো বন্ধু তোমাদের ভালো লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এখন থেকে তোমরা যেমন স্বাধীন তেমনি তোমাদের দায়িত্বও বেশি। এই দেশ ও জাতির জন্য তোমাদের দায়িত্ব অনেক। আগামী দিনগুলো তোমাদের আরও বিচক্ষণতার সাথে চলতে হবে। এই বিশ্ববিদ্যালয় তোমাদের পড়ালেখা ও গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ দিতে সর্বোচ্চ সহযোগিতা করবে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী চার বছর এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। প্রতি বছর তোমাদের পেছনে সরকারের অর্থাৎ দেশের সাধারণ মানুষের ট্যাক্সের একটি বড় অঙ্কের অর্থ ব্যয় হবে। এই টাকা আমাদের দেশের সেই খেটে খাওয়া কৃষক, দিনমজুর ও মেহনতি মানুষের রক্ত জল করা উপার্জনের টাকা। তাই দেশের এই সাধারণ মানুষের প্রতি আমাদের এক বিশাল ঋণ রয়েছে। আর এই ঋণ শোধ করার একমাত্র উপায় হলো নিজেকে একজন সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে নিয়োজিত থাকা। আমাদের যেমন দক্ষ মানুষের প্রয়োজন ঠিক তেমনি এ দেশকে ভালোবাসার মতো সৎ মানুষেরও প্রয়োজন।

Reneta

ওরিয়েন্টেশনের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপরে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ নেওয়া হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের দলে দলে একাডেমিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরতে দেখা যায়। অনেকে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনকে মুঠোফোনে ক্যামেরাবন্দী করে রাখেন। মোটকথা দিনভর নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল যবিপ্রবি ক্যাম্পাস।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরান খান, যবিপ্রবির ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, অধ্যাপক ড. মোহম্মদ মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, ড. মোহাম্মদ কামাল হোসেন, ড. মরিয়ূম জামিলা, অধ্যাপক ড. মো. নাসিম রেজা, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, নবীন শিক্ষার্থী ফারজানা আক্তার জুইসহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে যবিপ্রবির সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সমিতি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. শাহনুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নবীন শিক্ষার্থীযবিপ্রবিযবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরশিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT