চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ালশের চোখ ফাইনালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কায় বসতে যাওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিধাস ট্রফিতে বাংলাদেশকে ফাইনালে দেখতে চান অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কোর্টনি ওয়ালশ। আসরের অপর দুই দল শ্রীলঙ্কা ও ভারতকে সমীহ করেই টাইগারদের ভাল করার সম্ভাবনা দেখছেন ক্যারিবীয় কিংবদন্তি।

‘আমার মনে হয় ভাল সুযোগ থাকবে। অবশ্যই সেখানে আমরা আন্ডারডগ হয়েই যাচ্ছি। খেলতে যাচ্ছি শক্তিশালী দুটি দলের বিপক্ষে। যারা র‌্যাঙ্কিংয়েও শীর্ষে। যদি আমরা ধারাবাহিকতা ধরে খেলতে পারি, ভাল সুযোগ থাকবে ফাইনালে খেলার। ফাইনালে খেলতে পারলেই খুশি থাকব, তখন ব্যাপারটা হয়ে যাবে এক ম্যাচের। আশা করি নিজেদের আমরা ভালভাবে মেলে ধরতে পারব, ভাল ক্রিকেট খেলব, ধারাবাহিক ক্রিকেট খেলব।’

‘আমি খুব রোমাঞ্চিত যে আমাকেই সিরিজে প্রধান কোচ হিসেবে আস্থা রাখছে। প্রতিটি কোচের এমন স্বপ্ন থাকে। আমি জানি এটা ভারপ্রাপ্ত দায়িত্ব। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’ বোলিং কোচ থেকে প্রধান কোচ হওয়ার চ্যালেঞ্জ এভাবেই এগিয়ে নিতে চান ওয়ালশ।

সাকিবের অনুপস্থিতি দলের অনুশীলনে প্রভাব ফেলছে কিনা; এমন প্রশ্নে ওয়ালশ বললেন, ‘তার সুস্থ হতে আরও সময় লাগবে। সে এমন একজন যার জন্য অপেক্ষা করতেই হবে। আমরা তাকে সময় দিচ্ছি। তবে সেটা প্রস্তুতিতে কোন প্রভাব ফেলছে না। বাকিরা যারা আছে, তারা নিজেদের কাজ সম্পর্কে বুঝতে পারছে।’

নিধাস ট্রফি খেলতে রোববার দুপুরে কলম্বো যাত্রা করবে বাংলাদেশ দল। শনিবার সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে শেষ অনুশীলন করেছে টাইগাররা। ছিলেন ১২ ক্রিকেটার। সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে ১৬ সদস্যের দলে এসেছেন লিটন দাস। তামিম, মাহমুদউল্লাহ, সাব্বির ও মোস্তাফিজ পাকিস্তান ‍সুপার লিগে (পিএসএল) খেলতে দুবাইয়ে আছেন। সেখান থেকে সরাসরি কলম্বো পৌঁছানোর কথা রয়েছে তাদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ালশনিধাস ট্রফি
শেয়ারTweetPin1

সর্বশেষ

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে নেমেছিলেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

এপ্রিল ২৭, ২০২৬

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT