চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার যুক্তরাজ্যে রুশ ব্যবসায়ী হত্যার তদন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্যে রুশ হত্যাচেষ্টা

সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টার ঘটনার পর এবার এক রুশ ব্যবসায়ীর মৃত্যুর তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ।

ব্যবসায়ী নিকোলাই গ্লাসকোভের মরদেহ পাওয়া যায় গত ১২ মার্চ দক্ষিণ-পূর্ব লন্ডনের নিউ মলডেন এলাকায় নিজ বাসভবনে।

ওই মৃত্যুর ঘটনায় হত্যা মামলার তদন্ত শুরু করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। কারণ ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ‘ঘাড়ে চাপ প্রয়োগের ফলে’ অর্থাৎ শ্বাসরোধে ৬৮ বছর বয়সী এই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

তবে এ ঘটনার সঙ্গে স্যালিসবারিতে প্রাক্তন রুশ গুপ্তচর সের্গেই স্ক্রুপাল ও তার মেয়ে ইউলিয়ার হত্যাচেষ্টার কোনো সংযোগ এখনো পায়নি পুলিশ। এ ব্যাপারে হাত খোলা রেখে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। সব দিকই এক্ষেত্রে বিবেচনায় রাখা হচ্ছে।

প্রাথমিকভাবে ১১ ও ১২ মার্চ নিউ মলডেনের ক্ল্যারেন্স এভিনিউয়ে নিহত ব্যবসায়ী গ্লাসকোভের বাড়ির আশপাশে সন্দেহজনক কিছু ঘটেছিল কী না তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ওই দু’দিনের মধ্যে প্রতিবেশীরা ওই বাড়ি বা তার আশপাশে সন্দেহজনক কিছু দেখে বা শুনে থাকলে পুলিশের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আপাতত ওই বাড়ি ও তার আশেপাশের এলাকাটুকু পুলিশ প্রহরায় রয়েছে। বর্তমানে সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ।

রাশিয়া-যুক্তরাজ্যে রুশ গুপ্তচর হত্যাচেষ্টা
সাবেক রুশ গুপ্তচর সের্গেই ও ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপাল
Reneta

এর আগে গত ৪ মার্চ উইল্টশায়ারের স্যালিসবারি এলাকায় একটি পার্কের বেঞ্চ থেকে রাশিয়ার প্রাক্তন গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে (৩৩) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার দায়িত্বে থাকা ডিটেকটিভ সার্জেন্ট নিক বেইলিও কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন।

স্ক্রিপাল বাবা-মেয়েকে এক ধরনের নার্ভ এজেন্ট বা স্নায়ু বিকলকারী বিষাক্ত গ্যাস প্রয়োগে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানায় বিবিসি।

এ ঘটনায় গত ১৪ মার্চ রাশিয়ার ২৩ জন কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে।

রাশিয়াকে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টার ঘটনার কোনো ব্যাখ্যা না দেয়ায় যুক্তরাজ্য এ সিদ্ধান্ত নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT