চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা রো খান্না দাবি করেছেন, পশ্চিম তীর সফরের সময় মার্কিন-নির্মিত এম৪ রাইফেলধারী ইসরায়েলি বসতিস্থাপনকারীরা তার দলের গাড়ি ঘিরে ধরে এক ঘণ্টারও বেশি সময় আটকে রেখেছিল।

শনিবার (১১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য রো খান্না বলেন, দক্ষিণ পশ্চিম তীরের খিরবেত জানুতা এলাকায় সফরের সময় তাদের বহনকারী ভ্যানটি সশস্ত্র বসতিস্থাপনকারীরা ঘিরে ফেলে। এলাকাটি দীর্ঘদিন ধরেই বসতিস্থাপনকারীদের হামলার ঝুঁকিতে রয়েছে।

খান্না বলেন, ‘আমরা এমন একটি গ্রামে ছিলাম, যেখানে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা স্কুল ও ঘরবাড়ি ধ্বংস করেছে। আমরা সেই পরিস্থিতি পরিদর্শন করছিলাম।’

তার অভিযোগ, বসতিস্থাপনকারীরা এম৪ রাইফেল নিয়ে এসে রাস্তা অবরুদ্ধ করে এবং পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ডাকে। ‘তারা আমেরিকানদের নয়, বসতিস্থাপনকারীদের পক্ষেই ছিল,’ দাবি করেন তিনি।

খান্নার সফরসঙ্গী ক্যামেরন কাস্কি জানান, তারা এক ঘণ্টারও বেশি সময় আটকা ছিলেন। পরে সহায়তার জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পুলিশ বলে ধারণা করা কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে তারা সেখান থেকে বের হতে সক্ষম হন।

Reneta

তবে ইসরায়েলি সামরিক বাহিনী ভিন্ন বক্তব্য দিয়েছে। তাদের দাবি, যানবাহন আটকে দেওয়ার খবর পাওয়ার পর সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ছত্রভঙ্গ করে এবং আটকে থাকা গাড়িগুলোকে নিরাপদে সেখান থেকে চলে যেতে সহায়তা করে।

এ ঘটনায় ইসরায়েলি পুলিশ এবং জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

রো খান্না বর্তমানে ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম মুখ হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলেও জানিয়েছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিম তীর সফরের পর এ বিষয়ে তার আগ্রহ আরও বেড়েছে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের মানবাধিকার, গাজা যুদ্ধ এবং পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির অবস্থানেরও সমালোচনা করেন।

বর্তমানে পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি এবং প্রায় পাঁচ লাখ ইহুদি বসতিস্থাপনকারী বসবাস করেন। অধিকাংশ দেশ এবং জাতিসংঘ আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতিকে অবৈধ বলে মনে করলেও ইসরায়েল এ অবস্থান প্রত্যাখ্যান করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনপ্রণেতাআটকমার্কিন ডেমোক্র্যাটিকরো খান্নাসফর
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT