চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করছে যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

রাশিয়ার ২৩ জন কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে। রাশিয়ার নির্দিষ্ট করে দেয়া সময়সীমার মধ্যে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টার ঘটনার কোনো ব্যাখ্যা না দেওয়ায়, যুক্তরাজ্য এ সিদ্ধান্ত নিল।

বুধবার পার্লামেন্টে তিনি বলেন, ভিয়েনা কনভেশনের আওতায় যুক্তরাজ্য ২৩ রুশ কূটনীতিককে বরখাস্ত করবে। যারা আসলে অঘোষিত গোয়েন্দা কর্মকর্তা। এক সপ্তাহের মধ্যে তাদের যুক্তরাজ্য ছাড়তে হবে।

এদের মধ্যে যারা ছুটিতে আছেন তাদের অজ্ঞাত পরিচয়ের কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য বলেছে, রাশিয়া যে অস্ত্র বহন করে তা ভয়াবহ। একটা শান্তিপূর্ণ ব্রিটিশ শহরের জন্য এবং যুদ্ধের জন্য এই অস্ত্র নিষিদ্ধ করা হল।

বিবিসি জানায়, এ বছরের শেষ দিকে ফিফা ওয়ার্ল্ড কাপে যোগ দিতে যুক্তরাজ্যকে দেওয়া রুশ পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মে। টেরেসা মে বলেছেন, রাজপরিবার এ আসরে যোগ দেবে না। রাশিয়ায় আসন্ন এ ফুটবল বিশ্বকাপে যুক্তরাজ্যের প্রতিনিধি সংখ্যাও হ্রাস করা হবে বলেও জানিয়েছেন মে।

গত ৩০ বছরের মধ্যে এটিই লন্ডনের কূটনীতিক বহিস্কারের সবচেয়ে বড় ঘটনা বলে জানান তিনি। এর মাধ্যমে আগামীতে যুক্তরাজ্যে রুশ গোয়েন্দাগিরি অনেকটাই কমে আসবে বলেও মনে করেন মে।

 ইউলিয়া স্ক্রিপাল ও তার বাবা সের্গেই
ইউলিয়া স্ক্রিপাল ও সের্গেই

৪ মার্চ যুক্তরাজ্যের সলসবারি শহরের একটি বিপণিকেন্দ্রে বাইরে বেঞ্চিতে সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তাঁর মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে (৩৩) অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পরে জানা যায়, তাঁদের দুজনের ওপর নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। তাঁরা ওই দিন দুপুরে যে রেস্তোরাঁয় খাবার খেয়েছিলেন, সেই রেস্তোরাঁর টেবিলে পুলিশ নার্ভ এজেন্টের আলামত পায়। এরপর থেকেই যুক্তরাজ্য গুপ্তচর দিয়ে স্ক্রিপাল ও তাঁর মেয়েকে রাশিয়া হত্যা করতে চেয়েছিল বলে অভিযোগ করে আসছে।

সের্গেই স্ক্রিপাল একসময় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার কর্নেল ছিলেন। ২০০৬ সালে তাঁর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে। রাশিয়ায় তাঁর ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল। এরপর ২০১০ সালে ১০ জন মার্কিন গুপ্তচরের বিনিময়ে তিনি ছাড়া পান। ওই বছরই সের্গেই যুক্তরাজ্যে আশ্রয় নেন।

ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

শ্রমিকদের শিক্ষা বঞ্চিত শিশুদের ব্যতিক্রমী পোড়ামাটির স্কুল

পরবর্তী

মেসিকে বুকে জড়িয়ে বিশ্বসেরা বললেন চেলসি কোচ

পরবর্তী

মেসিকে বুকে জড়িয়ে বিশ্বসেরা বললেন চেলসি কোচ

উড়োজাহাজ-নেপাল-উন্নত চিকিৎসা

নেপাল ট্র্যাজেডি: উন্নত চিকিৎসার জন্য একজনকে দেশে, আরেকজনকে দিল্লিতে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT