চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে রুশ গুপ্তচরকে হত্যাচেষ্টা, আড়াইশ’ সাক্ষী নিয়ে তদন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
রাশিয়া-যুক্তরাজ্যে রুশ গুপ্তচর হত্যাচেষ্টা-রুশ কূটনীতিক বহিষ্কার

সাবেক রুশ গুপ্তচর সের্গেই ও ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপাল

রাশিয়ার এক প্রাক্তন গুপ্তচরকে যুক্তরাজ্যে হত্যাচেষ্টার ঘটনার তদন্তে এখন পর্যন্ত ২৪০ জনেরও বেশি সাক্ষীকে চিহ্নিত করেছে ব্রিটিশ পুলিশ। ঘটনাটি নিশ্চিত করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড।

রুশ সাবেক এজেন্ট কর্নেল সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে (৩৩) বিষ প্রয়োগে হত্যাচেষ্টা ঘটনায় তদন্তের ষষ্ঠ দিনের অগ্রগতি সম্পর্কে জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

ব্রিটিশ পুলিশ বাহিনীর কাজের দ্রুততা ও পেশাদারিত্বের প্রশংসা করে রাড বলেন, পুলিশ বর্তমানে দু’শরও বেশি প্রমাণের নমুনা নিয়ে কাজ করছে।

গত ৪ মার্চ উইল্টশায়ারের স্যালিসবারি এলাকায় একটি পার্কের বেঞ্চ থেকে স্ক্রিপাল বাবা-মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার দায়িত্বে থাকা ডিটেকটিভ সার্জেন্ট নিক বেইলিও কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে কর্নেল স্ক্রিপাল ও মেয়ে ইউলিয়া স্যালিসবারি ডিস্ট্রিক্ট হসপিটালে চিকিৎৎসাধীন আছেন। দু’জনের অবস্থাই জটিল, তবে স্থিতিশীল।রাশিয়া-যুক্তরাজ্যে রুশ গুপ্তচর হত্যাচেষ্টা

অন্যদিকে ডিটেকটিভ সার্জেন্ট বেইলিও গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তবে তার জ্ঞান রয়েছে এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।

Reneta

রুশ সাবেক গুপ্তচর ও তার মেয়েকে এক ধরনের নার্ভ এজেন্ট বা স্নায়ু বিকলকারী বিষাক্ত গ্যাস প্রয়োগে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানিয়েছে বিবিসি।

ঘটনার তদন্তে অন্তত আড়াইশ’ কাউন্টার টেরোরিজম পুলিশ সদস্যসহ সেনা বাহিনীর বিভিন্ন সদস্য নিয়োজিত রয়েছে। অ্যাম্বার রাড একে ‘তাৎপর্যপূর্ণ তদন্ত’ বলে আখ্যায়িত করেছেন।রাশিয়া-যুক্তরাজ্যে রুশ গুপ্তচর হত্যাচেষ্টা

জরুরি কমিটি কোবরা’র বৈঠক শেষে তদন্তে এখন পর্যন্ত পাওয়া তথ্য থেকে রাড জানিয়েছেন, সের্গেই-ইউলিয়া দুপুরে জিজ্জি নামে স্যালিসবারির একটি পিজ্জার দোকানে দুপুরে খাবার খেয়েছিলেন। সেই রেস্টুরেন্টে ওই নার্ভ এজেন্টের নমুনা পাওয়া গেছে। এর কাছেই পার্ক থেকে তাদের দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল।

এছাড়া সের্গেইয়ের বাড়ি, একটি পানশালা এবং তার স্ত্রী ও ছেলের সমাধি থাকা লন্ডন রোডের কবরস্থান খুঁজে ওই নার্ভ এজেন্টের অস্তিত্ব মেলেনি।

রাশিয়ার একজন সামরিক গোয়েন্দা হিসেবে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স’কে ইউরোপে রাশিয়ার গোয়েন্দাদের সম্পর্কে তথ্য দিতেন সের্গেই স্ক্রিপাল।রাশিয়া-যুক্তরাজ্যে রুশ গুপ্তচর হত্যাচেষ্টাবিশ্বাসঘাতকদের হত্যার ব্যাপারে অতীতে ইঙ্গিতও দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্ক্রিপাল পিতা-কন্যার বিষয়ে রুশ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

তবে মস্কো এই হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ

মে ২১, ২০২৬

‘সহিংসতাকে পুরস্কৃত করা হচ্ছে’, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পুলিশের মামলা

মে ২১, ২০২৬

ফ্রেইবুর্গকে হারিয়ে ৪৪ বছর পর ইউরোপের কোন শিরোপা জিতল অ্যাস্টন ভিলা

মে ২১, ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তর

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT