চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এককথায় আমার অধিনায়কত্ব গড়পড়তা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নেতৃত্বের শেষ টেনেছেন ওয়ানডেতে সবার চেয়ে এগিয়ে থেকে। শুধু ওয়ানডে কেনো, তিন ফরম্যাট মিলিয়েও মাশরাফীর মতো ৫০ জয়ের কীর্তি নেই দেশের আর কোনো অধিনায়কের। বিদায়কালে যখন নিজের অধিনায়কত্ব নিয়ে মূল্যায়ন করতে বলা হল, বরাবরের মতো বিনয়ই থাকলেন বাংলাদেশ ক্রিকেটে সদ্যই সাবেক অধিনায়ক বনে যাওয়া ম্যাশ।

‘নিজেকে আমি কখনই মূল্যায়ন করি না। এককথায় বলতে গেলে গড়পড়তা। ক্যাপ্টেন্সিকে কখনোই ওভাবে আলাদা করে দেখি না জীবনে।’

মাশরাফীর নেতৃত্বের শেষ ম্যাচে হেসেখেলেই জিতেছে বাংলাদেশ। বড় কোনো অঘটন না হলে এমন জয় পাওনাই ছিল টাইগারদের। তামিম-লিটনের জোড়া সেঞ্চুরিতে ৪৩ ওভারে ৩২২ করা ম্যাচে মাশরাফী তবুও কোনো সুযোগ দেননি নিজের ভুল খুঁজে বের করার।

‘আমার কাছে মনে হয়েছে কোনো ভুল নাই তো! কারণ মানুষ যখন কোনকিছুর শেষ বলে দেয়, তখন কিন্তু ভুল হওয়ার সুযোগটা অনেকবেশি থেকে যায়। কারণ সে জানে এরপর আমার আর জবাবদিহিতা নাই। যদিও সবার কাছে মনে হচ্ছিল সোজাসাপ্টাই ম্যাচ জিততে পারবো। তারপরও হয় না, নিজের শেষ কাজটা করা নিজের কাছে, এটাই চেষ্টা করছিলাম।’

অধিনায়ক হিসেবে শেষ সংবাদ সম্মেলনে উত্তরসূরিদের জন্যও কিছু পরামর্শ রেখে গেছেন ম্যাশ, ‘যে অধিনায়কের চেয়ারে বসবে, আগের চেয়ে তার চিন্তা-চেতনা তিনগুণ বাড়াতে হবে।’

‘জিতলে পরিস্থিতি অনেক সহজ। হারলে সংবাদ সম্মেলন থেকে শুরু করে, বোর্ড- প্রতিনিয়ত যে চাপটা তৈরি হবে তাকে সেটা বহন করতে হবে। ঐদিক চিন্তা করলে আমি চাপমুক্ত ছিলাম। ৫-৬ বছর অধিনায়কত্ব করেছি। নতুন যে আসবে তাকেও কিন্তু এই বিষয়গুলো মাথায় নিতে হবে।’

Reneta

‘আমি আগেই বলেছি যে, সিনিয়র যারা থাকবে তাদের দিকে হলে ভালো হয়, সুবিধা হবে কারণ তারা আগেও আপনাদের (সাংবাদিকদের) সামনে এসেছে, খেলাটাও অনেকদিন ধরে খেলছে। একই সাথে চাপটাও নিতে পারবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT