চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইবার অন্তত আসামীদের ধরুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

দেশে একটার পর একটা হত্যাকাণ্ড আর হত্যাচেষ্টার ঘটনা ঘটেই চলেছে। এখন দেশের সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনরা সকলেই চান এই সব অপরাধের বিচার। সেই বিষয়েই এবার ফেসবুকে পোষ্ট দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

নিজের ফেসবুকে তিনি লিখেন, সকালে উঠেই খবরে কাগজে দেখলাম সিসিটিভি ফুটেজে দীপনের সম্ভাব্য হত্যাকারীদের চিহ্নিত করার কথা বলা হচ্ছে। সরকার এবং পুলিশ ভাইদের প্রতি অনুরোধ, এইবার অন্তত আসামীদের ধরেন, বিচার করেন।

এরপর তিনি আরো লিখেন, সুবিধাজনক হলে জঙ্গি আছে আর অসুবিধাজনক হলে জঙ্গি নাই বললে এই সমস্যার সমাধান হবে না । সুতরাং সব কিছু নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই রাশ টানেন।

এরপর বাংলাদেশ প্রতিদিনের কথা টেনে এনে তিনি লিখেন, কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিনে লিখেছিলাম, ছোটবেলায় নাখালপাড়ার মোড়ের দোকানে আস্তিক-নাস্তিকের কত বিতর্ক দেখেছি। বিতর্ক শেষে একসাথে চা-মুড়ি খেয়ে যে যার বাড়ী চলে গেছে। ঠিক কবে থেকে এটা আমরা বিশ্বাস করতে শুরু করলাম ‘নাস্তিকদের মেরে ফেলতে হবে’? এবং কেবল যে নাস্তিক মরছে তা না, এই ন্যারেটিভের আড়ালে আস্তিক, পীর, পুলিশ সবাই মরছে।

এরপর নিজের স্ট্যাটাসে এইসব ভেদাভেদ ভুলে যাওয়ারও আহবান জানান এই গুণী নির্মাতা।

তিনি লিখেন, ‘তাই এখানে পুনরায় বলতে চাই, এই ধর্ম-অধর্ম বা আস্তিক-নাস্তিকের যুদ্ধের ন্যারেটিভটা তৈরি করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে, সমাজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইকে এই ছদ্ম যুদ্ধের আড়ালে চালিয়ে দেয়া হয়েছে ।

Reneta

এই যুদ্ধ এই সমাজে জায়গা পেলো কিভাবে এটা খুঁজি সবাই আসেন। এখানে আমাদের কি কি ভুল আছে সেটা উপলব্ধি করি। এটা উড়িয়ে দিতে না পারলে সমূহ বিপদ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার খুনব্লগার হত্যামোস্তফা সরয়ার ফারুকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রিকেট নক্ষত্রদের লড়াইয়ে সতীর্থ শচীন-লারা

পরবর্তী

একটু কেঁদে নিন, আয়ু বাড়বে

পরবর্তী

একটু কেঁদে নিন, আয়ু বাড়বে

আনিসুল হকের ১০ লাখ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT