লেখক ও কথাসাহিত্যিক আনিসুল হকের পেজে ১০ লাখ লাইক। দশ লাখ লাইক হওয়ায় ফেসবুকে ফলোয়ারদের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দেন আনিসুল হক।
তিনি লিখেন, এই পেজটি খুলেছিলেন ক্যানবেরা প্রবাসী কবি শাহাদত মানিক। আমি একদিন দেখি এই পেজে প্রায় ৩০ হাজার লাইক। তখন আমি তাকে অনুরোধ করলাম যেন তিনি আমাকে এটার একজন এডমিন বানিয়ে দেন, তিনি দিলেন। তাকে ধন্যবাদ। তারপর আমি আবার নুরুন্নবী চৌধুরী হাছিবকে এডমিন বানালাম। আর তৌহিদা শিরোপা। এ ছাড়াও আরো একজন ম্যানেজার আছেন। তাঁদেরকেও ধন্যবাদ।
নিজেকে নেপথ্যের মানুষ উল্লেখ করে তিনি লিখেন, আজকে এই পেজে দশ লক্ষ লাইক। আমি তো ক্রিকেটার নই, ব্যান্ড গায়ক নই, পর্দার মানুষ নই। আমি নেপথ্যের মানুষ। আমি লিখি। আমি যা পেয়েছি, ভালোবাসা ও ঘৃণা, তার একমাত্র কারণ আমার লেখা। তারপরেও একজন লেখকের পেজে আপনারা ১০ লক্ষ মানুষ লাইক দিয়েছেন, এটা আপনাদের উদারতা, বদান্যতা।
সবারে উদ্দেশ্যে নিজের ভালোবাসা জানিয়ে তিনি লিখেন, আপনারা আমার ভালোবাসা, কৃতজ্ঞতা ও সালাম গ্রহণ করুন। আমি ঘৃণা প্রচার করি না। করতে চাই না। আমি প্রচার করতে চাই ভালোবাসা। মানুষ মানুষকে ভালোবাসুক। অন্যোর সাফল্যেজ অন্যের দুঃখে আমাদের চোখ ভিজে আসুক, আমি তাই চাই। সবাই ভালো থাকুন।






