চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসন তাণ্ডবে নিউজিল্যান্ডের ১৭২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

উইলিয়ামসন ১৭ রানে থাকার সময় ক্যাচ ছেড়েছিলেন হ্যাজেলউড, ইনিংসের শেষদিকে কিউই অধিনায়ককে আউট করলেন অজি পেসারই। ততক্ষণে যা করার করে গেছেন উইলিয়ামসন, ঝড় তুলে দলকে এনে দিয়েছেন ১৭২ রানের পুঁজি।

দুবাইয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ১০ চার ও ৩ ছয়ে ৮৫ রানের ইনিংস খেলেছেন কেবল ৪৮ বলে।

রোববার শিরোপার মঞ্চে মার্টিন গাপটিল ৩৫ বলে ২৮ ও তার ওপেনিং সঙ্গী ড্যারিল মিচেল ৮ বলে ১১ রানের ইনিংস খেলে গেলে ধীরস্থির উদ্বোধনী পায় কিউইরা। প্রথম ১০ ওভারে ১ উইকেটে তুলতে পারে কেবল ৫৭ রান।

ইনিংসের শেষভাগে চাকা ঘোরান উইলিয়ামসন। গ্লেন ফিলিপসকে নিয়ে যোগ করেন ৬৮ রান, ৩৭ বলে। একটি করে চার-ছয়ে ১৭ বলে ১৮ করে যান ফিলিপস। ১৬তম ওভারে স্টার্ককে ঝড়ের মুখে ফেলে ২২ রান নেন উইলিয়ামসন।

পরের ওভারে অধিনায়ক আউট হয়ে ফিরলেও নিশাম ৭ বলে অপরাজিত ১৩ ও সেইফার্ট ৬ বলে অপরাজিত ৮ রান করে সংগ্রহ বাড়িয়ে দেন।

হ্যাজেলউড ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন। সমান ওভারে ২৬ রানে ১ উইকেট জাস্পার, ২৭ রানে উইকেটশূন্য কামিন্স। উইকেটশূন্য স্টার্কের ৪ ওভারে খরচ ৬০ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ফিঞ্চলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের উদ্বোধনী রাত: কখন বসবেন টিভির সামনে

জুন ১১, ২০২৬

যাদের নিয়ে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT