চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাঁচানোর চেষ্টায় বিশ্বনেতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ১২, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ইরান পারমাণবিক-পরমাণু চুক্তি-যুক্তরাষ্ট্র

পরমাণু চুক্তি রক্ষা করতে একের পর এক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইরানসহ বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র চুক্তি ত্যাগের পর থেকে তাকে বাদ দিয়ে হলেও চুক্তিটা টিকিয়ে রাখার জন্য নানা রকম পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে বিশ্বনেতারা।

ইরান পরমাণু চুক্তি যেন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে বাতিল হয়ে না যায়, সেজন্য ইরানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে চুক্তিভুক্ত বাকি দেশগুলো। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।

গত ৮ মে ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। ঘোষণা দেন চুক্তির ফল হিসেবে তেহরানের বিরুদ্ধে তুলে নেয়া অবরোধগুলো আবারও আরোপের। চুক্তির অন্যান্য পক্ষের মধ্যে ফ্রান্স, জার্মানি আর যুক্তরাষ্ট্রের শত পরামর্শ উপেক্ষা করেছেন তিনি।

ট্রাম্প সরে আসার পর এই তিনটি দেশসহ অন্য দুই চুক্তিভুক্ত দেশ রাশিয়া এবং চীন সমর্থন জানায় ইরানের প্রতি।

ফরাসি মন্ত্রীরা এই চুক্তি বাতিলের সম্ভাব্য জটিলতা নিয়ে সবচেয়ে বেশি সরব। তাদের নানা অভিযোগের মূল কথা: পরমাণু চুক্তি বাতিলের পাশাপাশি অবরোধ আরোপ করা হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে ইউরোপীয় ব্যবসা-বাণিজ্য।

চুক্তিভুক্ত দেশগুলো ছাড়াও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মতে, বেশকিছু সীমাবদ্ধতা থাকলেও এই চুক্তিই ইরানকে পারমাণবিক বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করা থেকে ঠেকানোর সবচেয়ে ভালো উপায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান পরমাণু চুক্তি
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬

আদনানের প্রথম সিনেমা হবে প্রেমের, বললেন ‘গল্প লেখা শেষ’

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT