চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইকার্দিকে সরিয়ে দিতে ইন্টার সমর্থকদের হুমকি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অনেক জলঘোলা করার পর আবারও জেনোয়ার বিপক্ষে ইন্টার মিলানের জার্সি গায়ে মাঠে নামবেন মাউরো ইকার্দি। কিন্তু সাবেক অধিনায়কের এই প্রত্যাবর্তন মোটেও ভালো চোখে দেখছে না দলটির কট্টোর সমর্থকগোষ্ঠী ‘কারভা নর্ড’। ইন্টারের জার্সি গায়ে ইকার্দিকে আবারও দেখা গেলে এর পরিণাম খারাপ হতে পারে বলেও হুমকি দিয়েছে তারা!

বেতন না বাড়ালে দল ছাড়বেন- এমন হুমকি দিয়ে ইন্টারের চক্ষুশূল হন ইকার্দি। পরিণামে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অধিনায়কত্ব কেড়ে নেয় ক্লাবটি। গত ফেব্রুয়ারির পর রাখা হয়নি দলেও। একটা সময় অনুশীলনেও ব্রাত্য হয়ে পড়েন ইন্টার নাম্বার নাইন। স্বামীর প্রতি ক্লাবের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে একাধিক বেফাঁস মন্তব্য করে পরিস্থিতি আরও ঘোলা করে তোলেন আর্জেন্টাইন তারকার স্ত্রী ও এজেন্ট ওয়ান্ডা নারা!

শুধু ক্লাবের সঙ্গেই নয়, নিজের আত্মজীবনীতে কারভা নর্ডের সমালোচনা করে গোষ্ঠীটির চোখের বালিতে পরিণত হন ইকার্দি।

একটা সময় রোনালদোর শূন্যস্থান পূরণে ইকার্দিকে দলে টানতে চাইলেও পরে অবস্থা বেগতিক দেখে পিঠটান দেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। একইভাবে তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় একাধিক ক্লাব। বাধ্য হয়ে শেষ পর্যন্ত ইন্টারের সঙ্গে মধ্যস্থতায় আসেন ইকার্দি।

শেষ পর্যন্ত সব বিভেদ ভুলে মঙ্গলবার জেনোয়ার বিপক্ষে সাবেক অধিনায়ককে দলে রাখার ঘোষণা দিয়েছেন লুসিয়ানো স্পেল্লেত্তি। কিন্তু কিছুদিন আগে বেফাঁস মন্তব্যের কথা মনে রেখে নেরাজ্জুরি কোচের সিদ্ধান্তের সমালোচনা করেছে কারভা নর্ড।

মঙ্গলবার সকালে ইকার্দিকে বাইরে রাখার অনুরোধ জানিয়েছে কারভা নর্ড। একসময়ের চোখের মণিকে ‘বিষফোঁড়া’ উল্লেখ করে তাদের দাবী, ইকার্দি দলে জায়গা পেলে সম্মান হারাবে ইন্টার। উত্তপ্ত হবে ড্রেসিংরুম!

Reneta

‘এই বিবৃতিতে আমরা ক্লাবকে অনুরোধ করছি যতদ্রুত সম্ভব ইকার্দিকে সরিয়ে দেয়ার, যে কিনা নিজের সর্বোচ্চটুকু দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইন্টারকে নিজের ভবিষ্যৎ বলে মনে করেনি। সবচেয়ে প্রয়োজনীয় সময়ে পিঠটান দিয়েছে।’

‘আমাদের কাছে ব্যক্তিস্বার্থের চেয়ে দলের প্রতি নিবেদনটাই বড়। সেই হিসেবে ইকার্দি মোটেও এখন ইন্টারের অংশ নয় এবং এখন থেকে তার সঙ্গে সেই মতেই আচরণ করা হবে!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানমাউরো ইকার্দিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT