চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

আল আমিন খান আল আমিন খান
১১:৫১ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০২৬
- সেমি লিড, অপরাধ, জনপদ, বাগেরহাট
A A
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই আইনজীবীকে ছুরিকাঘাত করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয়দের ফোন পেয়ে রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান ওই কর্মকর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবী নিহতছুরিকাঘাতবাগেরহাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT