বছরের শেষে ইউটিউবে আলোড়ন তুলেছে মডেল ও অভিনেত্রী নায়লা নাইমের নতুন মিউজিক ভিডিও।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম আহমেদের অষ্টম সলো অ্যালবাম ‘ভালো থেকো’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সেই অ্যালবামের ‘কার জন্য’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ করেন তিনি।
‘কার জন্য’ গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। গানটিতে নায়লা নাইমের সঙ্গে মডেল হয়েছেন অভিনেতা শামিম।
মিউজিক ভিডিওটিতে দেখা যাবে, সারাদিন আয়নার সামনে ঘোরাঘুরি। ব্যাগ ভর্তি মেকআপের সরঞ্জাম। সপ্তাহে একদিন পার্লারে যাওয়া । উপটান, শশা, গাঁজর মুখে মেখে বসে থাকা একটি মেয়ে কে দেখা যাবে। সেই মেয়ে নায়লা নাইম।








