ইউরোপমুখী অভিভাষন প্রত্যাশীদের অতিরিক্ত চাপ কমাতে ইইউ ও তুরস্কের নতুন চুক্তিটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নতুন চুক্তি অনুযায়ী, তুরস্ক থেকে গ্রিসে পৌঁছানো সব অভিবাসীকে ফেরত পাঠানো হবে। সিরীয় অভিবাসীদের তাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে।
ওই খসড়া চুক্তিটি চুড়ান্ত হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিবাসীদের মানবাধিকার লংঘন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সর্বোচ্চ সংস্থাটি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউ.এন.এইচ.সি.আর’ বলছে, চুক্তিটি ইউরোপীয় আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চুক্তিটিকে অভিবাসন প্রত্যাশীদের অধিকারের মারাত্মক লঙ্ঘন উল্লেখ করে সমালোচনা করেছে।
তবে তুরস্ক ও ইইউ প্রাথমিকভাবে ঐক্যমতে পৌঁছালেও তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী ১৭ ও ১৮ মার্চ ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভায় পরিকল্পনাটির খসড়া চুক্তিটি উপস্থাপন করা হবে।







