চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের বদলার ম্যাচে ‘থার্ড বয়’ হতে মরিয়া ‘কালো ঘোড়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ জয়ের আশা শেষ। এবার সম্মান রক্ষার লড়াই। সেই সম্মান রক্ষার লড়াইয়ে মুখোমুখি বেলজিয়াম এবং ইংল্যান্ড। তৃতীয়স্থানের লড়াইয়ে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ২ দল।

তৃতীয় স্থানের লড়াইয়ে সেন্ট পিটার্সবার্গে শনিবার রাত ৮টায় মুখোমুখি হবে ইংল্যান্ড এবং বেলজিয়াম। গ্রুপপর্বের ম্যাচে বেলজিয়ামের কাছে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। হ্যাজার্ড-লুকাকুদের হারিয়ে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ ইংলিশদের। পাশাপাশি গোলের সংখ্যা বাড়িয়ে গোল্ডেন বুট জয়ের লক্ষ্যে আরো এগিয়ে যাওয়ার সুযোগ হ্যারি কেনের।

সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হারতে হয়েছে বেলজিয়ামকে। অন্যদিকে ক্রোয়শিয়ার কাছে হারতে হয়েছে ইংল্যান্ডকে। বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার তৃতীয়স্থানের জন্য খেলতে হচ্ছে বেলজিয়ামকে। এর আগে ১৯৮৬ সালে তৃতীয় স্থানাধিকারী ম্যাচে ফ্রান্সের কাছে হারতে হয়েছিল। এবছর ইংল্যান্ডকে হারিয়ে অন্ততপক্ষে সান্ত্বনা হিসেবে তৃতীয়স্থান পেয়ে বাড়ি ফিরতে চাইছে রবার্তো মার্টিনেজের দল।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল বেলজিয়াম। দলের ফুটবলারদের দাবি আরো একবার ইংল্যান্ডকে হারাতে পারবেন তারা। একই সঙ্গে জন্মদিনের উপহার হিসাবে কোচ মার্টিনেজের হাতে ব্রোঞ্জ পদক তুলে দিতে চান ইডেন হাজার্ডরা।শুক্রবার ৪৫-এ পা দিয়েছে মার্টিনেজ।

অন্যদিকে গ্রুপ পর্যায়ে ম্যাচ হারের প্রতিশোধ নেয়ার লক্ষ্যে থ্রি লায়ন্সরা। এর আগে ১৯৯০ সালে ইতালির কাছে তৃতীয় স্থানের ম্যাচ হেরেছিল ইংল্যান্ড। তৃতীয় স্থানাধিকারী ম্যাচ হলেও ২ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখছেন বিশেষজ্ঞরা। ফলে কোনো দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এই ম্যাচে সবার নজর থাকবে রোমেলু লুকাকু এবং হ্যারি কেনের দিকে। দুজনেই গোল্ডেন বুটের জয়ের দৌড়ে রয়েছেন। বিশ্বকাপে ইতিমধ্যেই ৬ গোল করেছেন হ্যারি কেন। অন্যদিকে ৪ গোল করেছেন লুকাকু। এবার দেখার বিষয় কোন ফুটবলারের হাতে উঠে গোল্ডেন বুট পুরস্কার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT