চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ ম্যাচের ইতিহাস গড়ে ফাইনালে অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

৬ ঘণ্টা ৩৬ মিনিট। মার্কিন যুক্তরাষ্ট্রের জন ইসনারকে এই দীর্ঘ সময়ে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে অবশেষে ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন সাউথ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন। ৭-৬, ৬-৭, ৬-৭, ৬-৪ ও ২৬-২৪ ব্যবধানে ইসনারকে হারিয়ে ফাইনালে গেলেন অ্যান্ডারসন। প্রথম সেট টাইব্রেকারে জেতার পরের দুটি সেট তিনি হেরে যান। তারপরে চতুর্থ সেটে ফের জয়লাভ করেন। পঞ্চম সেটে ৪৯ নম্বর গেম জেতার পরে ৫০ নম্বর গেম জিতে ম্যাচ পকেটে পুরে নেন।

অ্যান্ডারসনের এর আগে এত দীর্ঘ ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও ইসনার উইম্বলডন তো বটেই টেনিস ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ম্যাচ খেলেছেন। ২০১০ সালে সেই ম্যাচটি তিনি খেলেছিলেন নিকোলাস মাহুতের বিরুদ্ধে। উইম্বলডনের প্রথম রাউন্ডের ম্যাচ ছিল সেটি। মাহুতকে ৬-৪, ৩-৬, ৬-৭, ৭-৬ ও ৭০-৬৮ সেটে হারিয়ে ইসনার জিতেছিলেন। তবে এদিন হেরে গেলেন। কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে অ্যান্ডারসন সেমিফাইনালে ওঠেন। রজারকেও পাঁচ সেটের লড়াইয়ে হারিয়েছেন এই সাউথ আফ্রিকান টেনিস খেলোয়াড়।

ফাইনালে অ্যান্ডারসন খেলবেন দ্বিতীয় সেমিফাইনালে নাদাল-জোকোভিচ ম্যাচের জয়ী খেলোয়াড়ের সঙ্গে। অ্যান্ডারসন-এসনার ম্যাচ শেষ হতে এতো বেশি দেরী হওয়ায়, দিনের প্রধান আকর্ষণের ম্যাচ নাদাল-জোকোভিচ ম্যাচ শুরু হতে অনেকটা দেরী হয়ে যায়। সেই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে তিন সেটের খেলা হওয়ার পর সময়ের অভাবে ম্যাচ সাসপেন্ড করতে হয়। জোকোভিচ সেই ম্যাচে নাদালের বিরুদ্ধে এগিয়ে আছেন ২-১ সেটে। আজ শনিবার, এই ম্যাচের বাকিটা খেলা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইম্বলডনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

পর্তুগালের লিসবনে প্রথম বারের মতো পাগলা হাওয়ায় মাতাবে জেমস

এপ্রিল ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার বেড়েছে জ্বালানি তেলের দাম

এপ্রিল ২৭, ২০২৬

যুদ্ধাবস্থার মধ্যেও হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি

এপ্রিল ২৭, ২০২৬

শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

এপ্রিল ২৭, ২০২৬

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT