জনপদ

সিরাজগঞ্জে যমুনায় তীব্র ভাঙন

সিরাজগঞ্জে যমুনায় তীব্র ভাঙন

প্রতি বছরই বর্ষা মৌসুমে নদী ভাঙনে বদলে যায় সিরাজগঞ্জের যমুনা পাড়ের প্রকৃতি। জমি, ঘরবাড়ি, গাছপালা বিলীন হয়ে যায় নদীগর্ভে। এবারো ভাঙন শুরু হয়েছে শাহজাদপুর উপজেলায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ বাঁধ ও এর আশেপাশের এলাকায়।

যমুনা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন। ভাঙছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামির্তা ও ভাটপাড়া এলাকা। গত বছরও এই এলাকাটি যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে। সে সময় স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এলাকাবাসীর অভিযোগ, এক বছর পেরিয়ে গেলেও ভাঙন রোধে কোনো উদ্যোগই নেয়া হয়নি।

ভাঙনে প্রতিদিনই খণ্ড খণ্ড জনপদ বিলীন হচ্ছে নদীতে। নদীও তার স্বাভাবিক রূপ হারাচ্ছে। আতঙ্কে এলাকাবাসিই প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেয়ার কথা বলছে প্রশাসন। স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে বড় ধরনের প্রকল্প নেয়ার দাবি এলাকাবাসীর।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:নদী ভাঙন সিরাজগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…