চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আশীর্বাদ’ ছবিতে মাহি-রোশান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২০
বিনোদন
A A

শুটিং শুরুর আগেই আলোচনায় সরকারি অনুদানের ছবি ‘আশীর্বাদ’। সম্প্রতি এই ছবি থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বাদ পড়া নিয়ে আলোচনার শুরু! এবার জানা গেল, ছবিতে যুক্ত হয়েছেন ঢাকাই ছবির তারকা অভিনেত্রী মাহিয়া মাহি।

ছবিতে তার বিপরীতে থাকছেন চিত্রনায়ক রোশান। বড়পর্দায় এবারই প্রথমবার তারা দুজনে জুটি বাঁধতে চলেছেন।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ ছবির রোশান-মাহি দুজনেই চুক্তিবদ্ধ হয়েছেন। নির্মাতা মানিক জানান, বুধবার রাতে তারা সাইন করেছেন। হয়তো আগামী মাসের শেষ দিকে শুটিংয়ে শুরু হবে।

জেনিফার ফেরদৌসের প্রযোজনায় চলতি সপ্তাহেই অপু বিশ্বাস ‘আশীর্বাদ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। একদিন পরেই তিনি নিজ থেকে সরে যাওয়ার দাবি করলেও প্রযোজক জানান, অপেশাদার আচারণের কারণে তাকে ছবি থেকে বাদ দেয়া হয়েছে।

রোশান-মাহিকে ‘আশীর্বাদ’-এ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, এ ছবির যাবতীয় রাইটস প্রযোজকের এ শর্তে তারা দুজনেই মেনেছেন। তাদের আচরণ যথেষ্ট পেশাদার মনে হয়েছে। তাছাড়া ইন্ডাস্ট্রিকে নতুন জুটি উপহার দিতে চাচ্ছি। সবমিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।

‘আশীর্বাদ’ হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। এবারই প্রথম ৭১ এর রণাঙ্গনের দিনগুলোর গল্পে কাজ করতে যাচ্ছেন রোশান। তিনি বলেন, গল্পের মূল প্লট মুক্তিযুদ্ধ ঘিরে। দুঃখের গল্প। যে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা গর্ব করি সেই গল্পে কাজ করতে পারাটা সৌভাগ্যের বিষয়।

Reneta

তিনি বলেন, মানিক ভাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা। তার সঙ্গে কাজের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। আমার ফ্যানরা চাইছিল মাহির বিপরীতে কাজ হোক। তাদের চাওয়াও পূরণ হচ্ছে। সবমিলিয়ে আশীর্বাদ আমার জন্য লাকি প্রজেক্ট হতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসমানিকমাহিয়া মাহিরোশানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ প্রিন্সের

মে ১৩, ২০২৬
অভিযুক্ত জাবেদ

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, রাতেই বিয়ে

মে ১৩, ২০২৬

দূষিত নগরীর তালিকায় বার বার উঠে আসছে ঢাকার নাম

মে ১৩, ২০২৬

ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী: ইতিহাসের এক ব্যতিক্রমী দিন

মে ১৩, ২০২৬

দীর্ঘ ৯ বছর পর চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT