চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ১৭১ বাংলাদেশিকে চীন থেকে ফেরানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
চীন-করোনা ভাইরাস-চীনের রাষ্ট্রদূত-বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যবস্থা

করোনা ভাইরাস আতঙ্কে চীনে থাকা আরও ১৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি জানান, সিঙ্গাপুর ছাড়া আর কোথাও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হননি। করোনা ভাইরাস মোকাবিলায় চীনকে সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ।

চীনের প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুতে শোক জানিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং’র হাতে চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সে সময় চীনা রাষ্ট্রদূত জানান, করোনা ভাইরাস শনাক্তে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে পাঁচশ’ কিট পাঠানো হচ্ছে। আর চীনে কয়েক হাজার মাস্ক ও গ্লাভসসহ স্যানিটাইজিং উপকরণ পাঠাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই বাংলাদেশ চীন সরকারের সঙ্গে এ ব্যাপারে অনেক ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে আসছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন সরকারের অনুমতি পেলেই দ্বিতীয় দফায় বাংলাদেশিদের ফেরানো শুরু করবে সরকার। এই ভাইরাসের কারণে বাংলাদেশে চলমান চীনা প্রকল্পগুলোতে কোনো প্রভাব পড়ছে না বলেও জানিয়েছেন, তিনি।

Reneta

মন্ত্রী বলেন, চীন থেকে যদি বাংলাদেশিরা ফিরতে চায় তখন সরকার এ বিষয়ে প্রচেষ্টা শুরু করবে। বিষয়টি মূলত চীনের ওপর নির্ভর করে। কেননা নিরাপত্তার কারণে বর্তমানে দেশটির হুবেই প্রদেশের কেউই বের হতে পারছে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর না করে স্থানীয়দের উন্নয়নে বিকল্প প্রস্তাব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, বাংলাদেশে ইতোমধ্যে বহু গৃহহীন রয়েছে। আর ভাসানচর এলাকায় রয়েছে অর্থনৈতিক উন্নয়নের বহু সুযোগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসচীনে করোনা ভাইরাসবাংলাদেশে করোনা ভাইরাসসিঙ্গাপুরে করোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT